জনপ্রিয় ধারাবাহিকে বদলে গেল নায়ক, পরিচিত জুটি ভাঙতেই ক্ষোভ উগড়ে দিল দর্শক!

বর্তমান বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে প্রতিটি মেগা সিরিয়ালের (Mega Serial) ক্ষেত্রেই টিআরপি (TRP) অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিআরপি না থাকলে যে কোন মুহূর্তে সেই ধারাবাহিকটিকে বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ এটা বর্তমানে জানা কথা দর্শক মহলে।

কোনো ধারাবাহিক যদি বন্ধ করা সম্ভব না হয় সেক্ষেত্রে সেই ধারাবাহিকটিকে প্রাইমটাইম থেকে সরিয়ে একটি নন প্রাইম টাইমে দিয়ে দিচ্ছে চ্যানেল। আবার কিছু কিছু ক্ষেত্রে পরিচালকেরও বদল ঘটতে দেখেছেন ভক্তরা। তবে এইবার টিআরপি তোলার জন্য নায়ককেই বদলে দিচ্ছে এক জনপ্রিয় ধারাবাহিক।

শুনতে অবাক লাগলেও এমনটাই নাকি হতে চলেছে বাংলা ধারাবাহিকের জগতে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এক জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকে টিআরপি তুলতে বদলে যাচ্ছে নায়ক। তার বদলে আসতে চলেছে জনপ্রিয় অভিনেতা সায়ন মুখার্জি। বহু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই নায়ককে।

পরবর্তীতে ফিরকি এবং ক্যানিং এর মিনু ধারাবাহিকের সায়ন মুখার্জিকে নায়কের চরিত্রে দেখেছেন দর্শক মহল। এইবার এই জনপ্রিয় ধারাবাহিকে নায়ক হিসেবে ফিরছেন তিনি! কোন ধারাবাহিকে এন্ট্রি নিলেন এই অভিনেতা?

আরও পড়ুনঃ “আপনি আমার মা হওয়ার যোগ্য নন!” বৈদেহীকে উচিত জবাব দিল স্বয়ম্ভু, সাথে রাজনাথের চোখ খুললো জগদ্ধাত্রী!

কয়েক মাস হল সানবাংলায় শুরু হয়েছে রূপসাগরে মনের মানুষ। এখানে রুকমার বিপরীতে যে নায়ক রয়েছেন তাকে প্রথম দিকে কেউ পছন্দ করেননি। পরবর্তীতে একটু একটু করে দর্শকদের মন জয় করেছেন নায়ক দেবায়ন। তবে ধারাবাহিকের টিআরপি অপ্রত্যাশিতভাবে কম। তাই টিআরপি তুলতে ধারাবাহিকে দ্বিতীয় নায়ক রূপে প্রবেশ করলেন সায়ন মুখার্জী। কিছু কিছু দর্শকদের ধারণা ধীরে ধীরে সায়ন মুখার্জী হয়ে উঠবে ধারাবাহিকের প্রধান নায়ক।

Back to top button