‘নিজের টাকায় কিনলাম, আর নাম কিনলো সায়ক!’ অনন্যা গুহর নিজের উপার্জিত টাকায় কেনা গয়নাকে উপহার বলে দাবি সায়ক চক্রবর্তীর? ভিডিওতে কি বললেন অভিনেত্রী?

টেলিভিশনের পর্দা (Bengali Television) হোক বা স্মার্টফোনের স্ক্রিন, নিজের সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। একাধারে দক্ষ অভিনেতা এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি সকলের কাছেই জনপ্রিয়। বর্তমানে সায়ক শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলার অন্যতম শীর্ষসারির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ভ্লগার। তাঁর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তিনি প্রতিদিনের জীবনের খুঁটিনাটি তুলে ধরেন।

আর শাহরুখের সেই সমস্ত ব্লগে মাঝেমধ্যেই দেখা যায় টেলিভিশনে আরেক জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহকে বহুদিন ধরেই অনন্যাশয়ক রূপান্তর এরা বেশ ভালো বন্ধু বিভিন্ন অনুষ্ঠান হোক বা কোথাও একসঙ্গে জমিয়ে আড্ডা অনন্যা স্যারকে প্রায় একসাথে দেখা যায় খুব সামনেই আবার অনন্যার বিয়ে মনের মানুষ সুকান্তর সাথে চার হাত হতে চলেছে অভিনেত্রীর সেই নিয়ে এখন জোর কদমে চলছে তোর জোর।

টলিগঞ্জের অন্দরে এখন খুশির হাওয়া। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অনন্যা গুহ এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক সুকান্ত কুণ্ডু-র। বিয়ের তারিখ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। আর সায়ক অনন্যা ও সুকান্তর বিয়ের এই বিশেষ মুহূর্তগুলোকে তাঁর ডেইলি ভ্লগের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরছেন। অনন্যা এবং সুকান্তর কেনাকাটিতে সায়ককে বেশিরভাগ সময় সাথে থাকতে দেখা গিয়েছে। সাবেকি সোনার গয়না থেকে শুরু করে হিরের গয়না অনন্যার জন্য সেরা ডিজাইন বেছে দিতে সায়ককে যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গেছে।

অনন্যা এবং সুকান্তর সাথে কেনাকাটি করতে সায়ককে মাঝেমধ্যে দেখা যায় এবং সায়ক সেই সমস্ত ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করে ডেইলি ভ্লগে। আর সেরকমই কিছুদিন আগেই অনন্যা এবং সুকান্ত মিলে গিয়েছিল বিয়ের কিছু গয়না কিনতে। সেখানে উপস্থিত ছিল সায়ক। কিন্তু সেখানেই ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। অনন্যা নিজের বিয়েতে পরার জন্য লক্ষ টাকা দিয়ে গয়না কিনেছে। কিন্তু সেই গয়নাকে নিজের দেওয়া উপহার হিসেবে দাবি করে সায়ক। আর ক্যামেরার সামনে অনন্যা সায়ককে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়, জানায় এই গয়নাগুলোর মোটেও সায়ক তাকে দেয়নি। এই গয়না সবই তার কষ্টের উপার্জিত অর্থ থেকে কেনা।

আরও পড়ুনঃ ‘শুধু মেয়েরা নয়, ওনার প্রতি ছেলেরাও আকৃষ্ট, আমিও তো ওনাকে…’ নিজের ব্যক্তিত্বের সবাইকে মুগ্ধ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়!

তবে এই ঘটনাটা পুরোটাই মজার ছলে হয়েছে। সায়ক অনন্যাকে ক্ষেপিয়ে তোলার জন্যই এই ধরনের মন্তব্য করেছিল। যদিও অনন্যা সায়কের এই সমস্ত ইয়ার্কি ঠাট্টা বেশ ভালোই বোঝে, তাই একটুও রাগ না করে তিনিও জবাব দেন। দুজনেরই এই খুনসুঁটি মাখা বন্ধুত্ব দর্শক বেশ উপভোগ করেন।

Back to top button