‘আমায় ভুল বুঝে দূরত্ব বাড়িয়েছে…এখন ও নিজের জীবনে ভালো আছে, আমিও ভালো আছি’- কার চলে যাওয়ায় মর্মাহত সায়ক চক্রবর্তী? বছরের শুরুতেই সমস্ত দুঃখ ভাগ করে নিলেন অভিনেতা!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।

ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। অভিনেতার মিষ্টি ব্যবহার অভিনয় সবকিছু নিয়ে দর্শকদের অত্যন্ত পছন্দের তিনি। বেশ কিছু বছর টেলিভিশন জগত থেকে দূরে ছিলেন অভিনেতা। তবে আবার নতুন করে ধারাবাহিক জগতে কাজ শুরু করেছেন। গত বছর একাধিক কাজের অফার এসেছে সায়কের কাছে। এছাড়াও গত বছর পাওয়া না পাওয়া অনেক কিছুই শিক্ষা দিয়েছে সায়ককে। তাই নতুন বছরেও নিজের কাছে বেশ কিছু প্রতিজ্ঞা করেছেন অভিনেতা। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলে সেই সমস্ত কথা দর্শকদের জানিয়েছেন।

যেমন গত বছরই অভিনেতার জীবনের বেশ কিছু বন্ধু হারিয়েছে, কিছু সম্পর্ক ভেঙেছে। অভিনেতার বড় দাদা সব্যসাচী চক্রবর্তী সঙ্গে তার স্ত্রী সুস্মিতার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সায়কের নিত্যদিনের ভ্লগ ভিডিওতেও তাকে দেখা যেত। সুস্মিতাকে সায়ক কুটনি বৌদি বলে ডাকতো। সায়ক আর সুস্মিতার মধ্যে যে খুনসুঁটির সম্পর্ক ছিল সেটা খুব ভালোবাসতেন দর্শক। সেটা এখন খুবই মিস করেন সকলে। এমনকি সায়কও মিস করেন বৌদিকে। এছাড়াও কিছু মানুষ অভিনেতার জীবন থেকে হারিয়ে গিয়েছে। অভিনেতাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে তারা। সম্পর্ক ভেঙেছে সায়কের সাথে। সেই নিয়েই নিজের আক্ষেপের কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন অভিনেতা।

ভিডিওতে সায়ক বলেন, ‘এমন অনেকেই আমার জীবন থেকে আমাকে ভুল বুঝে হারিয়ে গিয়েছে যাদের কথা না বললেই নয়। অন্যের মুখে আমার সম্পর্কে কিছু কথা শুনে আমার সাথে একবারও কথা বলতে আসেনি, আলোচনা করতে আসেনি। তাকে আমি বহুবার বলেছিলাম কে আমার সম্পর্কে এ কথা বলেছে তার সাথে দেখা করিয়ে দিতে। সামনাসামনি আলোচনা করতে, কোন পরিপ্রেক্ষিতে কোন ভাবে আমি কথাটা বলেছিলাম সেটা নিয়ে আলোচনা করতে। কিন্তু সে কোন আগ্রহই দেখায়নি। তখন আমিও বুঝেছিলাম জোর করে কোন সম্পর্ক ধরে রাখা যায় না।’

আরও পড়ুনঃ খাদান ২-এ ফিরছে দেব কোয়েলের জুটি? ২০২৬-এ দর্শকদের জন্য বিরাট চমক! কি বললেন অভিনেতা?

‘আমি মনে করি সে একদিন না একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। কারণ আমি কর্মফলে ভীষণভাবে বিশ্বাস করি। তারপর থেকে এসবের প্রতি বিশ্বাস ভরসা উঠে গিয়েছে। এখন এই বন্ধুত্ব সম্পর্কটা শুনতেই আমার ভয় করে। ওর জীবনে ভালো আছে আমি আমার জীবনে ভালো আছি। কিন্তু এই ঘটনাগুলো বন্ধুত্বের প্রতি আমার ভরসা নাড়িয়ে দিয়েছে। আর এই ৩০ বছর বয়সে এসে এই বন্ধুত্বকে আমি আর ভরসা করতে পারি না। আর এটাই আমার জীবনের সবথেকে বড় পরিবর্তন এসেছে ২০২৫-এ’

Back to top button