‘অনেক কষ্টে বাড়িটা কিনেছি…ভাবিনি আবার ভাড়া বাড়ি খুঁজতে হবে’- বাড়ি কেনার ছয় বছর পর ফের ভাড়া বাড়ি? কেন ছাড়তে হচ্ছে নিজের বাড়ি?

বাংলা টেলিভিশন জগতের একজন অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ হলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। নিজের কাজের জায়গা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই প্রায় সবসময়ই দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠেন এই অভিনেতা।

কিছুদিন আগেই অভিনেতার দাদা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী সুস্মিতা রায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ জলঘোলা হয়। সেই নিয়ে বেশ কয়েক মাস দর্শকদের আলোচনা এবং সমালোচনার অংশ হয়ে উঠেছিল অভিনেতার গোটা পরিবার। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের নতুন বিষয় নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেতা।

যারা অভিনেতা সায়ক চক্রবর্তীকে চেনেন তারা জেনে থাকবেন, একসময় অনেক কষ্ট করে একটু একটু করে নিজেকে দাঁড় করিয়েছেন তিনি। অনেক কষ্ট করে তিনি এবং তার দাদা দুজন মিলে তার মায়ের মুখে হাসি ফুটিয়েছে। অনেক কঠিন সময় পার করে আজকে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন অভিনেতা।

একটা সময় ছিল যখন তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হতো। প্রত্যেক বছর বা কয়েক বছর অন্তর অন্তর তাদের নতুন ঘর দেখতে হতো। পুরনো ঘর ছেড়ে আবার নতুন কোন জায়গার সাথে নিজেদের মানিয়ে নিতে হতো। কিন্তু ২০১৯ এ বাড়ি কেনার পর থেকে আর সেই সমস্যার মধ্যে তাদের পড়তে হয়নি। কিন্তু সম্প্রতি অভিনেতা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন আবার তাদেরকে ঘর দেখতে যেতে হচ্ছে। নিজেদের ফ্ল্যাট থাকতে কেন আবার ভাড়াবাড়ির খোঁজ করছেন অভিনেতা?

আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর মৃ’ত্যুর পরেই ভাঙলো লোক দেখানো সম্পর্ক! অভিনেতার দিল্লির স্মরণসভায় আমন্ত্রণ পেলেন না সানি-ববি? দুই ছেলেকে বাদ দিলেন হেমা মালিনী?

আসল বিষয়টা হল, তিনি ঘর দেখতে যাচ্ছেন তার দাদার জন্য। তার দাদা এতদিন যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা পাল্টাতে চান। ইতিমধ্যেই অভিনেতা জানিয়েছেন তারা জমি কিনেছেন। তবে বাড়ি হতে বেশ কিছুদিন সময় লাগবে। ততদিন অব্দি ভাড়া বাড়ি ছাড়া থাকার কোন উপায় নেই। তাই জন্যই অভিনেতা ভাড়াবাড়ির খোঁজ করছেন।

Back to top button