স্ত’নে টি’উ’মা’র, সংক্রমণ ছড়িয়ে যায় সারা শরীরে, শুটিং-এর মধ্যে গুরুতর অবস্থায় ভর্তি করতে হয় হাসপাতালে জনপ্রিয় সিরিয়ালের প্রধান নায়িকাকে

অনেক সময়ই আমরা দেখেছি অনেক অভিনেতা-অভিনেত্রী শারীরিক অসুস্থতার জন্য ধারাবাহিক থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়ে থাকেন। কিছুদিন আগেই আদৃতকেও পায়ে চোট পাওয়ার জন্য বেশ কিছুদিন ধারাবাহিক থেকে লিভ নিতে হয়েছিল। তবে এটা তো ছোটখাটো বিষয় যখন এই শারীরিক অসুস্থতা ক্যান্সার বা টিউমার জাতীয় কোন বস্তুর কারণে হয় তখন সেই মানুষটির শারীরিক ও মানসিক অবস্থা কি হয় তা শুধুমাত্র সেই জানে।
এমনই একজন জনপ্রিয় অভিনেত্রীর কথা জানাবো যার টিউমার ধরা পড়ে স্ত’নে। সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা দেহে। গুরুতর অসুস্থতায় কাবু হয়ে পড়েন তিনি। শুটিং চলাকালীনই হাসপাতালে ভর্তি করতে হয়, এই জনপ্রিয় অভিনেত্রী কে। সে কে, জানলে আপনারাও অবাক হবেন এত কম বয়সী এক তরুণীর এমন করুন অবস্থা দেখে।
তাঁকে প্রতি দিন ‘সাথী’ সিরিয়ালে দেখেন দর্শক। বৃষ্টি চরিত্রেই দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী অনুমিতা দত্ত। শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তার অবস্থা দেখে রীতিমত ভয় পেয়ে গিয়েছিলেন তার সহকর্মীরা। কঠিন অসুখের পরও কীভাবে ১৪ ঘণ্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী? কী হয়েছিল তাঁর?
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনুমিতা দত্ত। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পাণ্ডব গোয়েন্দা’র সুবাদে তাঁর পরিচিতি। আপতত ‘সাথী’ সিরিয়ালের লিডিং লেডি তিনি। ইন্দ্রজিৎ বসুর নায়িকা হিসাবে এই ধারাবাহিকে দর্শক দেখছে তাঁকে। তাঁর চরিত্রের নাম ‘বৃষ্টি’। প্রতিদিনই টিভির পর্দায় দর্শক দেখছে বৃষ্টিকে। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ তিনি। তবে গুরুতর অসুস্থ ছিলেন অনুমিতা। কাউকে টের পেতে দেননি। এক মাস হল ফিরেছেন হাসপাতাল থেকে।

ডাক্তারের তরফে পুরোপুরি বেড রেস্টের নির্দেশ এসেছিল। কমপক্ষে এক মাস বাড়িতে আমার করবার পরামর্শ, কিন্তু বাড়িতে থাকতে না-রাজ অনুমিতা। প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে সকালে শ্যুটিংয়ে যেতেন কয়েকঘন্টার জন্য। হিরোইনকে ছাড়া একমাস ডেলি সোপ চালানোও সহজ কথা নয়। এখানেই শেষ নয়, এর আগে স্ত’নে টিউমার ধরা পড়েছিল অনুমিতার। অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন চিকিৎসক। তবে ওষুধ খেয়ে এখন অনেকটা ভালো আছেন অনুমিতা। নিউমোনিয়ার ধাক্কা সামলে এখন পুরোদমে কাজে ফিরেছেন। তবে চিকিৎসকের পরামর্শ মতো কড়া নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে তাঁকে।

