শিমুলদের পাড়ায় আবার শতদ্রু! গাড়ির সামনে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে গিয়ে বাঁচলো পুতুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। হঠাৎ শিমুলের পাড়ায় আসলো শতদ্রু।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নানা রকম ভাবে শিমুলের ক্ষতি করার চেষ্টা করে চলেছে পরাগ পলাশ এবং পলাশের হবু স্ত্রী প্রতীক্ষা। সম্প্রতি শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল তারা। কিন্তু সৌভাগ্যবশত শিমুল বেঁচে যায়। এরপর শিমুল তাদের এমন শাস্তি দেয় যা বর্তমানে হারে হারে টের পাচ্ছে পরাগ।
এখন এর শাস্তি স্বরূপ ৫ লক্ষ টাকা এবং প্রত্যেক মাসে পরাগের মায়ের অর্ধেক দিতে হচ্ছে শিমুলকে। নিজেদের এত বড় হার কিছুতেই সহ্য করতে পারছে না পরাগ পলাশ। তারা প্রতিনিয়ত ভেবে চলেছে ঠিক কিভাবে বাড়িছাড়া করা যায় শিমুলকে। তাই প্রতীক্ষার এক চেনা জানা একটি মেয়ে প্রিয়াঙ্কাকে পড়ার ছুতে পরাগের ঘরে ঢুকিয়ে দিয়েছে তারা।
পড়াশুনোর বাহানায় পরাগের সঙ্গে বেশ জমে উঠেছে প্রিয়াঙ্কার সম্পর্ক। পরাগ তাকে এতটাই তোল্লাই দিয়েছে যে প্রিয়াঙ্কা যেখানে সেখানে বলে বেড়াচ্ছে সে শিমুলকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। যদিও এসব কথায় তেমন কান দিচ্ছে না শিমুল। সে এখন ব্যস্ত পলাশের বিয়ের কেনাকাটা নিয়ে। আর সেই কেনাকাটি করতে বেরিয়ে ঘটলো বিপত্তি।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুল পুতুল দিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় পুতুল একটি গাড়ির সামনে এসে পড়ে। আর তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে শতদ্রু। তাকে দেখে অবাক হয়ে শিমুল তাকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছে সে? এর উত্তরে শতদ্রু শিমুলকে বলে, এই রাস্তাটা তো শিমুলের কেনা নয়। আবার কোন নতুন অশান্তির কবলে পড়তে চলেছে শিমুল?

