রামপ্রসাদ সর্বানী কাছাকাছি, মায়ের ইচ্ছেতেই এবার সংসার জীবনে পদার্পণ করতে চলেছে তারা, কেমন হবে তাদের নতুন জীবন?

স্টার জলসার একটি অন্যরকম জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদ। এখনো অব্দি টিআরপিতে কেমন ভালো ফল না করতে পারলেও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ধারাবাহিক। রামপ্রসাদের মধ্যে দিয়ে ভক্তরা ফিরে পেয়েছে সব্যসাচী চৌধুরীকে। এখানে মা কালীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সকলের প্রিয় পায়েল দে-কে।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখানো হচ্ছে রামপ্রসাদ মা কালীর অনেক বড় ভক্ত। রামপ্রসাদ ও সর্বাণী একে অপরের সঙ্গে গল্প করতে করতে রামপ্রসাদ কে একটি গান শোনাতে বলে সর্বাণী। রামপ্রসাদের ডাকেই মা খুশি হয় রামপ্রসাদের বাড়িতে চলে এসে রামপ্রসাদ কে বলছে খেতে দিতে।
রামপ্রসাদের বাড়িতে মা ও তার সন্তানদের নিয়ে এসেছেন কিন্তু তারা আসার পর থেকেই বাড়ির সকলেই তাদেরকে দুরছাই করে যাচ্ছে। সেই জন্যই সন্তানরা রাত্রিবেলায় বড় বউকে তারা জব্দ করার পরিকল্পনা করে। কারণ সে তাদের মাকে অনেক অপমান করেছে।
এসবের মাঝেই প্রকাশ পেল ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এই প্রোমোতে দেখানো হয় প্রচন্ড মেঘ করায় উন্মুক্ত উদ্যান ছেড়ে তাড়াতাড়ি করে কাজ ফেলে ঘরে ঢোকার তোড়জোড় করছে সর্বাণী আর রামপ্রসাদ। হঠাৎ নামে মুষলধারে বৃষ্টি। শুরু হয় বজ্রপাত। বজ্রপাতের শব্দে ভয় পেয়ে কাছাকাছি আসে সর্বাণী রামপ্রসাদ।
অপর দিকে দেখানো হয় মা কালী তার সন্তান-সন্ততিদের নিয়ে উপভোগ করছেন এই দৃশ্য। এবং আশীর্বাদ করে বলছেন এবার সংসার ধর্মে মন দিক রামপ্রসাদ। এবার মায়ের ইচ্ছেতেই শুরু হতে চলেছে রামপ্রসাদের জীবনের নতুন অধ্যায়। যেখানে সংসার জীবনে পদার্পণ করবে তারা।
View this post on Instagram

