ক্লাস নাইনে ফেল! অতিকায় চেহারায় জুটেছে নিন্দা! সমস্ত কটুক্তিকে নস্যাৎ করে সেই মোটা মেয়েটি আজ বাংলার সফল অভিনেত্রী!

অভিনেত্রী (Actress) হতে গেলে সুন্দর মুখশ্রী, ছিমছাম দৈহিক গঠন থাকাটা অত্যন্ত প্রয়োজন। এই ভুল ধারণাটা এখনো বহু মানুষের মনে গেঁথে রয়েছে। যার ফলস্বরূপ সমাজের এমন অনেক প্রতিভাবান মেয়েরা নিজেদের দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র চেহারার জন্য এবং পারিপার্শ্বিক মানুষজনদের বলা কথায় নিজেকে বাকিদের চাইতে অসম্পূর্ণ মনে করে অনেক পা পিছিয়ে আসে। তবে যতদিন যাচ্ছে, এই ধারণাকে মিথ্যে প্রমাণ করে বহু তথাকথিত অসুন্দর মেয়েরা
জগতে খ্যাতির শীর্ষে পৌঁছচ্ছেন।
এমনিতেই মেয়েদের ক্ষেত্রে এখনো সমাজ বাহ্যিক সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেয়। সৌন্দর্য না থাকলে উক্ত মেয়েটিকে সব কাজেই সব বিষয়েই অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়। এই বর্বর নিচ এবং অত্যন্ত অন্যায় মানসিকতার বিরুদ্ধে গিয়ে আজ বহু নারী অভিনয় জগতে তাদের নিদর্শন রেখেছেন এবং শিল্পজগৎকে নিজেদের প্রতিভা দিয়ে সমৃদ্ধ করেছেন।
এমনই একজন অভিনেত্রী আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও রয়েছেন যাকে ছোট থেকেই এমন অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। ছোট থেকে পড়াশোনায় খুব একটা মাথা না থাকায় ক্লাস নাইনে পাশ করতে পারেননি তিনি। তবে সেই দিন খেতে বসে তার মা তাকে বলেছিলেন, পরীক্ষায় পাশ না করতে পারাটা কোন বিরাট বড় ক্ষমার অযোগ্য অন্যায় নয়। এ বছর হয়নি পরের বছর হয়ে যাবে। মায়ের কথায় উদ্বুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে প্রত্যেকটি ক্লাসে এবং কলেজ ও ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন অভিনেত্রী।
মেয়ে সুলভ আচরণ কই? এত জোরে কথা বলে, এমন মোটা চেহারা, এই মেয়ের কিচ্ছু হবে না। এমন অনেক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। কিন্তু তারপরেও নিজেকে কখনো থামিয়ে রাখেননি অভিনেত্রী। সেই চেহারা নিয়েই অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় জগতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। সিনেমা থেকে সিরিয়াল এবং ওটিটি সব জায়গাতেই তার অবাধ চলাচল।
আরও পড়ুন: “আমাদের ডিভোর্স হচ্ছে”, ভাঙছে রাজা মধুবনীর ৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন!
স্বামী শাশুড়ি নিয়ে একটা ছোট্ট সুন্দর সংসারও রয়েছে তার। এই অভিনেত্রী হলেন সবার প্রিয় সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasri Sinha Mitra)। মোটা হলে অভিনেত্রী হওয়া যায় না, এমন বাজে ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন তিনি। এই দিন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে দিদি তথা সমগ্র বাংলার কাছে নিজের সেই লড়াইয়ের দিনগুলোর কথা তুলে ধরে অভিনেত্রী। তার মতন আরো পাঁচটা মানুষকে না থেমে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

