“আমাদের ডিভোর্স হচ্ছে”, ভাঙছে রাজা মধুবনীর ৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন!

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star jalsha) পর্দায় এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকেগুলির মধ্যে অন্যতম একটি ছিল ভালবাসা ডট কম। আর এই ধারাবাহিকে একসঙ্গে কাজ করার মধ্যে দিয়েই ভালোবাসায় বাঁধা পড়েছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং অভিনেতা রাজা গোস্বামী। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনি গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)।

বর্তমানে তারা স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর অন্য কোন দিকে না তাকিয়ে দীর্ঘ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফে পরিণতি পায়। আজ ৮ বছর হয়ে গেল সুখী দাম্পত্য জীবন যাপন করছেন মধুবনী এবং রাজা। হাজারো অভিনেতা-অভিনেত্রীদের বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে সম্পর্ক আরো বেশি মজবুত হয়েছে।

এতদিন বহুবার সমাজমাধ্যমের পাতায় উঠে এসেছে তাদের ভালোবাসার নিদর্শন। বহু সাক্ষাৎকারে এবং বহু ভিডিওতে অভিনেত্রী খুব গর্ব করেই বলেছেন, তিনি এমন দু চার মাসের সম্পর্কে বিশ্বাস করেন না। তার কাছে সম্পর্ক সাত জন্মের। তাই তারা অন্য কারোর দিকেই তাকান না। তাদের জীবনে কখনোই তৃতীয় ব্যক্তি আশা অথবা সম্পর্ক ভাঙা সম্ভব নয়। কিন্তু বর্তমানে সেই সব কিছুই মিথ্যে হতে বসেছে।

ভাঙতে চলেছে রাজা মধুবনীর ৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন। হঠাৎ কি এমন হলো তাদের মাঝে যার জন্য বিবাহ বিচ্ছেদের মতন এত বড় একটা সিদ্ধান্ত নিলেন তারা। সম্প্রতি অভিনেত্রী তার স্বামী অর্থাৎ রাজা গোস্বামীকে কিছু প্রশ্ন করেন যার উত্তর অভিনেত্রীর একেবারেই পছন্দ হয়নি। অভিনেত্রী প্রথম প্রশ্ন হিসেবে স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘একটা ঘরে প্রচুর মেয়ে রয়েছে, আর তাঁদের সঙ্গে রয়েছি আমিও। তুমি সবার মধ্যে কাকে বেছে নেবে?’ এত সহজ প্রশ্ন শুনেই রাজা উত্তর দেন, ‘অবশ্যই তোমাকে’। কিন্তু তাঁর এই উত্তর শুনে ভীষন রেগে যান নায়িকা। তিনি বলেন, ‘প্রশ্ন সেটা ছিলই না। প্রশ্ন হচ্ছে, যখন তুমি জেনে গিয়েছ যে ওই ঘরে প্রচুর মেয়ে রয়েছে, তাহলে তুমি সেই ঘরে ঢুকলে কেন?’ শুনে চমকে যান রাজা।

মধুবনী বলেন, ‘পারলে না তো!’ এবার অভিনেত্রী স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাড়ির দরজায় একজন প্রচন্ড সুন্দরী মেয়ে এসে কলিং বেল বাজাচ্ছে।’ বেশ গম্ভীর গলায় মধুবনী জানতে চান এই অবস্থায় রাজা দরজা খুলবেন কিনা? প্রশ্নে শুনে আগের বারের ভুল শুধরে রাজা জবাব দেন, ‘দরজা খুলব না।’ কিন্তু রাজার উত্তরে বেশ বিরক্ত হয়ে অভিনেত্রী বলেন, ‘আরে সেই সুন্দরী মেয়েটা আমি।’ স্ত্রীর কথা শুনে চক্ষু-ছানাবড়া রাজার। মধুবনী বলেন, ‘মানে তোমার বাড়ির দরজায় আমি ছাড়া আরও কোনও সুন্দরী মেয়ে আসবে? তুমি এইসব ভাবো? নাকি আসে কোনও সুন্দরী মেয়ে?’

আরও পড়ুন: “খাদান”-এ সৌরভ গাঙ্গুলী! দেবের বিপরীতে দেখা যাবে বাংলার দাদাকে!

বেশ চটে গিয়ে মধুবনী বলেন, ‘এটাও পারলে না। এবার কিন্তু লাস্ট প্রশ্ন। এবার কিন্তু পারতেই হবে।’ তারপর নায়িকা জানতে চান, ‘তোমার একটা পছন্দের জিনিস রাখা আছে আর তার পাশে আমিও আছি। কোনটা বেছে নেবে তুমি?’ দ্বিধা ভরে, মনে একরাশ সংশয় নিয়ে রাজা উত্তর দেন ‘অবশ্যই তোমাকে’। আর ব্যাস তাতেই একেবারে ক্ষেপে লাল হয়ে যান মধুবনী। বলেন, ‘ওহ তার মানে আমি তোমার সবচেয়ে বেশি পছন্দের নই?’ তারপর তাঁর কোনও এক বন্ধু ‘পূজা’র নাম উল্লেখ্য করে অভিনেত্রী বলেন, ‘তার মানে পূজা ঠিকই বলেছিল তুমি আমার সঙ্গে চিট করছ। ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স।’ এই বলে নায়িকা উঠে চলে যান। হ্যাঁ এটা নিছকই একটি মজার রিল ভিডিও। অভিনেতা অভিনেত্রী একসঙ্গে দর্শকদের আনন্দ দিতে এমন অনেক ছোট ছোট মজাদার ভিডিও করে থাকেন এবং সেটা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। আর এখানেই ডিভোর্সের কথা বলেন অভিনেত্রী।

Back to top button