এইবার টেলিভিশনের পর্দায় প্রধান চ্যানেলের নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে স্যান্ডি সাহা! প্রকাশ পেল তার প্রথম ঝলক!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। অন্যদিকে জি বাংলার পর্দাতেও শুরু হয়েছে নতুন ধারাবাহিক। সব কটি ধারাবাহিক বর্তমানে জমজমাট হয়ে চলছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

বাংলা ধারাবাহিকের পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। নতুন এই ধারাবাহিকের হাত ধরেই আসতে চলেছে স্যান্ডি সাহা। ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখা যাবে তাকে।

Bengali serial

জনপ্রিয় এক চ্যানেলে জনপ্রিয় নায়িকার বিপরীতে আসতে চলেছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে কুসুমপুরের মাটির গল্প। নায়িকার নাম মাটি হলেও তার মন একদম খাঁটি। পেশায় সে পটশিল্পী। পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে কুসুমপুরের রাধাকৃষ্ণ মন্দিরেও উত্তোলিত হয় পতাকা, যার দায়িত্বে থাকে মাটি। মাটি যে পটচিত্র তৈরি করে, সেগুলি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ব্লগ ভিডিয়ো বানাতেও দেখা যায় তাকে। রাধা গোবিন্দ মন্দিরের পতাকা উত্তোলনের ভিডিয়ো করে মাটি, যদি ভাইরাল হওয়া যায়! তবে মাটির ভাইরাল হওয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় কলকাতার ছেলে আকাশ।

আরও পড়ুনঃ বেজে গেল অন্বেষার বিদায় ঘন্টা! আনন্দীর ঘাড়ে কোপ বসিয়ে জি বাংলায় নতুন মেগা! প্রকাশ্যে তুই আমার হিরোর টাইম স্লট!

আকাশও একজন জনপ্রিয় ব্লগার। কুসুমপুরে সে এসেছে ব্লগ করতে। দামী গ্যাজেট নিয়ে সে রাধাগোবিন্দ মন্দিরের ভিডিয়ো তৈরি করতে শুরু করে, যে মন্দিরে পতাকা তুলতে যায় মাটি। কিন্তু পতাকা তোলার মাটির স্বপ্ন মাটি হয়ে যায় যখন ড্রোনের ধাক্কায় মাটিতে পড়ে যায় সে। আকাশ, মাটির প্রেম কাহিনী আদৌ কি তৈরি হবে? সান বাংলার পর্দায় আসছে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নাম ভিডিয়ো বৌমা। ১৭ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৮ টায় দেখা যাবে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিখিয়া রায় চৌধুরী এবং আরিয়ান ভৌমিককে। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্যান্ডি সাহাকে।

Back to top button