বেজে গেল অন্বেষার বিদায় ঘন্টা! আনন্দীর ঘাড়ে কোপ বসিয়ে জি বাংলায় নতুন মেগা! প্রকাশ্যে তুই আমার হিরোর টাইম স্লট!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial) । ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে সম্পূর্ণ টিআরপি রেটিং এর উপরে। টিআরপি রেটিং যত ভালো হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের টিআরপি রেটিং নির্ধারণ করা হয় কোন ধারাবাহিক কত বেশি দেখা হচ্ছে তার উপরে। দশের মধ্যে প্রতি সপ্তাহে কত রেটিং পাচ্ছে সেই ধারাবাহিক সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে ফলাফল প্রকাশের সাথে সাথেই জানা যায়।

যেমন আগামী দিনে জি বাংলার পর্দায় আসছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার। দুটি ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই দর্শক খুবই আগ্রহী ধারাবাহিক দুটি দেখার জন্য। তবে ধারাবাহিকের টাইম স্লট জানার পর মন খারাপ জি বাংলার আনন্দী ধারাবাহিকের দর্শকদের।
কারণ ইতোমধ্যেই নতুন দুই ধারাবাহিকের টাইম স্লট জানা গিয়েছে। তুই আমার হিরো ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী ১০ই মার্চ সন্ধ্যে ৬টা থেকে আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী ১০ই মার্চ সন্ধ্যে ৬:৩০ থেকে। আর এটা জানার পরই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তবে কি শেষ হয়ে যাচ্ছে আনন্দী?
আরও পড়ুনঃ এসে গেলো ললনাদের ভিড়ে নায়ক বরকে আঁচলে বেঁধে রাখার গল্প! প্রকাশ্যে তুই আমার হিরোর প্রথম প্রোমো! কবে থেকে শুরু হচ্ছে এই নতুন মেগা?
তুই আমার হিরো ধারাবাহিকটি আসছে নিম ফুলের জায়গায়, আর আনন্দীকে সরিয়ে আসছে চিরদিনই তুমি যে আমার। তাহলে এখন আনন্দীকে কোন স্লট দেওয়া হবে সেটাই হলো বড় প্রশ্ন। সবার ধারণা ছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জায়গায় শুরু হবে রুবেলের ধারাবাহিক আর আনন্দী ৬টার স্লটে গিয়ে চিরদিনই তুমি যে আমার হবে ৬:৩০ তে। এবারে দেখা যাক কি হয়।

