সন্ধ্যাকে আকাশ নয় ঠকাচ্ছে তারা! বোকাসোকা সন্ধ্যাকে ভুল বুঝিয়ে সত্যের থেকে আড়াল করছে সে!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যাতারা (SandhyaTara)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।
সন্ধ্যা তারা ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল দর্শকরা দেখেছিলেন, এক বোনের প্রতি আরেক বোনের এক অগাধ ভালোবাসার গল্প। যেখানে সন্ধ্যা নামটা উচ্চারণ করতে গেলেই তার পাশাপাশি তারা নামটাকেও যোগ করতে হতো। দুই বোনের এমন নিঃস্বার্থ ভালোবাসার একটি সম্পর্ক নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকের যাত্রা।
তারপর যত দিন গড়িয়েছে পরিবর্তিত হয়েছে ধারাবাহিকের প্লট। সন্ধ্যার বিয়ে হয়েছে তার বোনের ভালোবাসার মানুষের সাথে। তবে যেটাই হয়ে যাক না কেন, দুই বোনের মাঝে থাকা ভালোবাসা এবং স্বার্থত্যাগ দর্শকদের বারবার ভাবিয়েছে। কিন্তু এইবার সন্ধ্যা তার বোন তারার থেকেই তার জীবনের সবথেকে বড় ধাক্কাটা খেতে চলেছে।
তারাকে সন্ধ্যা এক কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে। তারা সন্ধ্যাকে যাই বোঝায় সন্ধ্যা তাই বোঝে। এ দিনের পর্বে যখন তারা সন্ধ্যাকে আকাশের প্রিয় কফিটা বানাতে শেখায় এবং সেই কফি নিয়ে আকাশের কাছে সন্ধ্যাকে পাঠায়, তখন আকাশ সন্ধ্যার মনে প্রশ্নের বীজ বুনে দেয় আর তাকে বলে তারা কিভাবে জানল এটা তার প্রিয় কফি? সন্ধ্যা যখন তারাকে এই প্রশ্ন করে তখন তারা সন্ধ্যাকে বলে তার মনে হয়েছিল জামাইবাবুর এটা পছন্দ। ব্যাস এটুকুতেই সন্ধ্যার মনের সমস্ত প্রশ্নের খিদে মিটে যায়। ঘুরিয়ে আর একটুও সন্দেহ করে না সে।
আরও পড়ুন: মধুবালার বাবাকে চরম অপমান করা হত মেয়ের শ্বশুর বাড়িতে, পরাগ পলাশের মতোই ছিল তাদের বাবা!
দর্শকদের মতে তারার উচিত সন্ধ্যার কাছে সমস্তটা পরিষ্কার করে বলে দেওয়া। কারণ আকাশের থেকেও তারাকে অনেক বেশি বিশ্বাস করে ও ভালোবাসে সন্ধ্যা। আকাশ সন্ধ্যাকে ঠকাচ্ছে জানলে তাতে তার যতনা কষ্ট হবে, সন্ধ্যা যেদিন জানতে পারবে তারা সবটা জেনেও লুকিয়ে গিয়েছে, সেদিন সন্ধ্যা অনেক বেশি কষ্ট পাবে। হয়তো তারপর সন্ধ্যা তারার সেই বন্ধনও ভেঙ্গে যাবে।
View this post on Instagram

