তারার উপর দায়িত্ব দিলো সন্ধ্যা আকাশের প্রেমিকাকে খুঁজে বার করার! এবার কী করবে তারা?

জমজমাট সন্ধ্যা তারার নতুন প্রোমো! ডিভোর্স দেবে না সন্ধ্যা, তারার উপর দায়িত্ব পড়লো আকাশের প্রেমিকাকে খোঁজার!

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যাতারা (Sandhyatara)। শুরুতে তেমন উন্নতি করতে না পারলেও ধীরে ধীরে ধারাবাহিকি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। গত সপ্তাহে প্রথমবার টিআরপিতে এক থেকে পাঁচের মধ্যে উঠে এসেছে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিটির উন্নতি দেখে খুশি ধারাবাহিকের ভক্তরা। দুই বোনের মধ্যে কার ভালোবাসা এবং আত্মত্যাগের গল্প নিয়েই গড়ে উঠেছে ধারাবাহিকের প্রধান প্লট। ইতিমধ্যেই নিজের ভালোবাসার মানুষের সাথে নিজের দিদির বিয়ে দিয়ে অনেক বড় স্বার্থত্যাগ করে ফেলেছে তারা।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্নান করে উঠে সিঁথি ভোরে সিঁদুর পরতে যাচ্ছে সন্ধ্যা। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে আকাশ। আকাশ সন্ধ্যাকে সিঁদুর পড়তে বারণ করেন। সন্ধ্যা না শুনলে আকাশ তাকে বলে সন্ধ্যাকে সে একদমই পছন্দ করে না।

যাকে সে পছন্দ করে তাকে আকাশ ঠিকই খুঁজে বের করবে। কিন্তু সন্ধ্যা তার কথা না শুনেই সিঁদুরের বাটি একেবারে মাথায় উল্টে দেয়। এরপর আকাশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলে তারাকে ফোন করে সন্ধ্যা। সন্ধ্যা তারাকে বলে সে যেন তাড়াতাড়ি আকাশের ভালবাসার মানুষকে খুঁজে বের করে দেয়।

এই কথা শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। তবে কি এবার খুব শীঘ্রই আকাশ জানতে পারবে তারার পরিচয়? তবে কি আর সন্ধ্যার থেকে লুকিয়ে থাকতে পারবে না তারা? যদি সত্যি আকাশের সামনে তারার আসল পরিচয় চলে আসে তাহলে সেই মুহূর্তে কি করবে সন্ধ্যা? জানতে হলে দেখতে হবে সন্ধ্যা তারা।

Back to top button