দুঃসংবাদ! শোকের ছায়া সঙ্গীত জগতে! প্রয়াত হলেন জনপ্রিয় বাঙালি গায়ক
ফের বিনোদন জগতে খারাপ খবর। সংগীতের দুনিয়ায় নেমে এল শোকের ছায়া। প্রতিভাবান সংগীতশিল্পীকে হারালো বাংলা। যার সুরেলা কণ্ঠস্বর মন জিতে নিত আট থেকে আশির। বাংলার পাশাপাশি মুম্বাইয়ের বিনোদন মহলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে হঠাৎ তার প্রয়াণের সংবাদ শুনেই চমকে গিয়েছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। সংবাদটি প্রকাশ্যে আসা মাত্রই শোকের ছায়া টলিপাড়ায়। এই অল্প বয়সে সঙ্গীতশিল্পীর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।
অকালেই চলে গেলেন সঙ্গীতশিল্পী। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সংগীতশিল্পীর পাশাপাশি সন্দীপ ছিলেন একজন ডিস্ক জকি বা ডিজে। ২০০৭ সালে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন সন্দীপ। তার গান মুগ্ধ করেছিল সকলে। তাছাড়াও বলিউড থেকে ভারড়া, ইংরাজি থেকে পপ সং সবেতেই ছিল জুড়ি মেলা ভার। ভাই সঞ্জীবের সঙ্গে বহু গান কম্পোজ করেছেন এবং লিখেছেন তিনি। ইমরান খান অভিনীত কিডন্যাপ সিনেমার এই গানে মাত দিয়েছিলেন তিনি। তাছাড়াও বলিউডে তাঁর গাওয়া বিখ্যাত গান ‘মিট যায়ে’।
প্রয়াত জনপ্রিয় বাঙালি সঙ্গীতশিল্পী
কথা হচ্ছে সঙ্গীতশিল্পী সন্দীপ ব্যাসের। ৫০ পেরোতে না পেরোতেই তারাদের দেশে পা দিলেন সন্দীপ। বুধবার সন্ধ্যায় প্রয়াত হন কলকাতার এই গায়ক। তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। যদিও কী কারণে বা কিভাবে তার অকাল প্রয়াণ ঘটল সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি। তবে টেলিগ্রাফের তরফে দেওয়া হয়েছে এই দুঃসংবাদ। সম্প্রতি এক্স-এ তারা লিখেছেন “কলকাতা নিবাসী গায়ক সন্দীপ ভায়াস, যাঁর সুরেলা কণ্ঠস্বর আর দুর্দান্ত পারফরম্যান্স সকলকে মুগ্ধ করত, কলকাতা ও কলকাতার বাইরে পার্টিতে সকলের দিল জিতে নিতেন তিনি বুধবার সন্ধ্যায় প্রয়াত হন। সংগীতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সন্দীপ! আত্মার শান্তি কামনা করি।”
আরো পড়ুন: শুধু আনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও প্রেম করছেন স্রোত-সার্থক! নিজের মুখেই সে কথা জানালেন অভিনেত্রী!
জানা গেছে কেওড়াতলা মহাশ্মশানে সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশবের প্রায় ৪৫ টির বেশি শহরে পারফর্ম করেছিলেন সঙ্গীতশিল্পী সন্দীপ। ২০২১-এ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ বলেছিলেন তিনি গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। তাই আজ নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি। জীবনে যা চেয়েছিলেন সেটা পেয়েছেন, তাই ভগবানের কাছে তিনি কৃতজ্ঞ।

সন্দীপ ব্যাসের মৃত্যুতো শোকপ্রকাশ করলেন তারকারা
তবে সন্দীপের জনপ্রিয়তা বেশি ছিল লাইফ পারফর্মার বা স্টেজ পারফর্মার হিসেবে। সন্দীপ ও তাঁর ভাই সঞ্জীব একাধিক একাধিক কর্পোরেট পার্টিতে পারফর্ম করেছেন। তাছাড়াও একাধিক প্রাইভেট ইভেন্টেও অংশ নিয়েছেন সন্দীপ। এমনকি সেরা লাইভ সিঙ্গার বা পারফর্মারের পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন সন্দীপ। সন্দীপের মৃত্যুর খবরে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রা।

