বর্ষবরণের রাতে এক ফ্রেমে প্রতীক ও সোনামণি! প্রেমের আবহেই নতুন বছরের নতুন শুরু! তবে কি এই বছরেই এক হতে চলেছে চার হাত?

নতুন বছরের প্রথম রাতেই আলোচনার কেন্দ্রে টেলিভিশনের জনপ্রিয় জুটি প্রতীক সেন ও সোনামণি সাহা। বর্ষবরণের রাতে একসঙ্গে ধরা পড়া তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শীতের রাতের রোম্যান্টিক ছবিতে ভালোবাসার উষ্ণতা স্পষ্ট। এতদিন প্রেমের কথা অস্বীকার করলেও এই ছবি দেখে অনুরাগীরা নতুন করে স্বপ্ন দেখতেই শুরু করেছেন।

অনস্ক্রিনে শঙ্ক মোহর জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই দুই তারকার অফস্ক্রিন রসায়ন বহুদিন ধরেই চর্চায়। মোহর কিংবা এক্কা দোক্কার মতো ধারাবাহিকে তাঁদের রোম্যান্স দর্শক উপভোগ করেছে। এবার বাস্তব জীবনেও সেই আবেগ যেন ধরা পড়ল প্রকাশ্যে। সোনামণি নিজেই ফেসবুকে আদুরে ছবি পোস্ট করে ২০২৬ কে স্বাগত জানান লাল হৃদয়ের ইমোজিতে।

শুধু ছবি নয় অতীতের নানা মুহূর্তও সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। জগদ্ধাত্রী পুজোয় প্রতীকের মায়ের হাত ধরে সোনামণির উপস্থিতি নজর কাড়ে। সেখানেই প্রতীকের মা অনুরাধা দেবীর কথায় স্পষ্ট হয়ে ওঠে সোনামণির বিশেষ জায়গা। সেই মন্তব্য শুনে নায়িকার লজ্জায় লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি কারও।

এরপর টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও বিয়ের প্রশ্নে বারবার মুখোমুখি হতে হয় তাঁদের। তখন প্রতীকের মজার মন্তব্য নতুন করে কৌতূহল বাড়ায়। বয়সের ফারাক থাকলেও তা যে তাঁদের সম্পর্কের পথে বাধা নয় তা বারবার প্রমাণিত। বন্ধুত্বের সীমা যে অনেক আগেই পেরিয়েছে তা অনেকেই মনে করছেন।

আরও পড়ুনঃ রিজলিউশন বলে কিছু হয় না, আত্মসংশোধনই আসল…’- নতুন বছরে কনীনিকার জীবন দর্শন! নতুন করে কি শুরু করতে চলেছেন অভিনেত্রী?

সোনামণির ব্যক্তিগত জীবনের অতীতও আলোচনায় এসেছে। অল্প বয়সের অসম্পূর্ণ বিয়ে এবং ডিভোর্সের পর তিনি নতুন করে জীবন সাজাচ্ছেন। এবার কি সত্যিই নতুন বছরে নতুন অধ্যায় শুরু হবে। দ্বিতীয় বিয়ের পথে হাঁটবেন তিনি। সেই প্রশ্নের উত্তর অবশ্য সময়ই দেবে। আপাতত প্রতীক সোনামণির মুহূর্তই ভরসা অনুরাগীদের।

Back to top button