সন্ধ্যাতারা কেড়ে নিলো ইচ্ছেপুতুলের নায়ক! টিআরপি টানতে আরো এক চমক এলো দুই ধারাবাহিকে

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।
সন্ধ্যা তারা ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল দর্শকরা দেখেছিলেন, এক বোনের প্রতি আরেক বোনের এক অগাধ ভালোবাসার গল্প। এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। প্রথমে তারা সন্ধ্যার জন্য আত্মত্যাগ করেছিল। এইবার সন্ধ্যা তার বোন তারার খুশির জন্য তার সুখের জন্য নিজে আত্মত্যাগ করবে।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল সন্ধ্যা তারা ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে রাজা ঘোষ। তবে পরবর্তীতে অভিনেতা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে জানান যে তিনি ধারাবাহিকে অভিনয় করছেন না।
সেখান থেকেই দর্শকরা বুঝতে পারছিলেন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক। তাই নতুন কোন চরিত্রকে এনে এই টিআরপি কমে যাওয়া ধারাবাহিকের পিছনে ব্যর্থ ব্যয় করতে চায়না কর্তৃপক্ষ। তবে বর্তমানে মিললো আরো এক নতুন খবর। এক নতুন অভিনেতা প্রবেশ করতে চলেছেন এই মেগায়।
জানা যাচ্ছে শমীক চক্রবর্তী এন্ট্রি নিতে চলেছে সন্ধ্যাতারায়। অঙ্কন চরিত্রে প্রবেশ করছেন তিনি। বর্তমানে এই অভিনেতাকে ইচ্ছে পুতুল ধারাবাহিকের জিষ্ণু চরিত্র দেখতে পারছেন দর্শকমহল। এর আগেও ফেলনা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে।


