‘নোংরা’মির একটা সীমা থাকে ছিঃ’- শুটিং ফ্লোরে এমন একটা কাণ্ড ঘটিয়ে দর্শকদের ক্ষো’ভের মুখে অগ্নি কথা!

এই মুহূর্তে রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) ‘কথা’ (Kotha) ধারাবাহিক। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র কথা এবং অগ্নিভ জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। সেই সঙ্গে পাচ্ছে দর্শকদের অপরিসীম ভালোবাসা। ধারাবাহিককে কথা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)-কে এবং অগ্নিভর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।

দীর্ঘ কয়েক বছর ধরে সাহেব টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তাই দর্শক তাকে বহু বছর ধরে চেনেন। অন্যদিকে সুস্মিতা শেষ কয়েক বছর হল অভিনয় জগতে এসেছে, এর আগে মডেলিং জগতের সাথে যুক্ত ছিলেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

সাহেব এর আগে টেলিভিশনে ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিল। তবে ধীরে ধীরে বড় পর্দায় কাজ করতে দেখা গিয়েছে তাকে। বড়পর্দায় কাজ করার জন্য ছোট পর্দা থেকে দীর্ঘ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর পর কথা ধারাবাহিকের হাত ধরে আবারো ছোট পর্দায় ফিরেছে সাহেব। তবে এত বছর বাদে ফিরে এসেও নতুন ধারাবাহিকে বাজিমাত করেছেন। সুস্মিতার সঙ্গে তার জুটি এখন দর্শকদের অন্যতম পছন্দের জুটি। এত কম সময়ের মধ্যে দর্শক যে এত ভালোবাসা দেবে তাদের সেটা তারা নিজেরাও ভাবতে পারেনি।

তাদের অন স্ক্রিন জুটি যেমন জনপ্রিয়তা পাচ্ছে ঠিক তেমনি তাদের অফ স্ক্রিন জুটি নিয়েও বেশ জল্পনা চলে দর্শকদের মধ্যে। অনেক দর্শকদেরই ধারণা সুস্মিতা সাহেব অফ স্ক্রিনও প্রেম করছেন। তাদের একাধিকবার এই প্রশ্ন করা হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে। সেখানে বারবার দুজনেই একে অপরকে ভালো বন্ধু হিসেবে পরিচিত দিয়েছেন। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার ছবি অন্য কথা বলে। তাদের মধ্যে যে শুধুই বন্ধুত্ব সেটা কেউই মানতে চান না।

সম্প্রতি কথা ধারাবাহিকের শুটিং ফ্লোরের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই নিয়েই হইচই শুরু হয়েছে দর্শকদের মধ্যে। শুটিং ফ্লোরে সুস্মিতা সাহেবের কান্ড দেখে ছিঃ ছিঃ করছেন দর্শক। তাদের অফ স্ক্রিন বন্ডিং ভালো কিন্তু শুটিং ফ্লোরে এই ধরনের নোংরামি আসা করেনি দর্শক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই এরকম ঘটনা মানতে পারেনি।

আসলে কথা ধারাবাহিকের শুটিং চলাকালীন সুস্মিতা কে সাহেবের কোলে বসে থাকতে দেখা যায়। কিন্তু শুটিং ফ্লোরে অসংখ্য সিনিয়র অভিনেতা, অভিনেত্রীরা থাকেন তাদের সামনে এই ধরনের আচরণ সত্যি কাম্য নয়। যতই হোক সাহেবও তার সিনিয়র এবং বয়সে অনেক বড়। তাই ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সুস্মিতাকে নিয়ে কথা উঠেছে। তার লঘু গুরু জ্ঞান নেই বলে দাবি করেছেন অনেকে। ভিডিওটি পোস্ট করার পর কমেন্ট বক্সে তাদের নিয়ে কটাক্ষ শুরু করেছেন দর্শক।

shaheb susmita

আরও পড়ুনঃ টলিপাড়ায় ফের বিয়ের সানাই! চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীমা!

কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘নোংরামির একটা সীমা থাকে ছিঃ সেটে কত সিনিয়ার সিনিয়ার অভিনেতা অভিনেত্রীরা আছে তাঁদের সামনে এমন নোংরামি।’ আবার কেউ লিখেছেন ‘এইগুলোকে অসভ্যতামি করা বলে এরকম নোংরামি অসভ্যতামি কোনো জুটি করেনি।’

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button