সাহেবের হাত ধরেই সুস্মিতার “ইচ্ছে পূরণ”! সাহেবের হাতে হাত রেখে অধরা স্বপ্ন সত্যি করলেন নায়িকা!

বর্তমানে কথা (Kothha) ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই ধারাবাহিক (Television Serial) শুরুর সময় থেকে ধীরে ধীরে দর্শকের মন কিভাবে জয় করে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। টিআরপি টপার হয়েছে বহুবার। ধারাবাহিকের জুটি কথা অগ্নিকে ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। তাদের কেমিস্ট্রি সত্যি দর্শকদের অন্যতম পছন্দের। তাদের জুটির যা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে তা সত্যিই চোখে পড়ার মতো।
কথা অগ্নির কেমিস্ট্রি এত সুন্দর যে দর্শকেরা ভেবেই নিয়েছিলেন বাস্তবেও তারা প্রেম করছেন। আসলে কথা অগ্নি ধারাবাহিকের বাইরেও একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরায় একে অপরের সঙ্গে। ছবি শেয়ার করা থেকে শুরু করে বহুবার একে অপরের প্রতি ভালো লাগার কথাও জানিয়েছেন। সেই থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ভেবেই নিয়েছিলেন এই জুটি বাস্তবেও প্রেম করছে। তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কিছুদিন আগেই দর্শকদের সেই ভুল ধারণা ভেঙেছে।

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী হয়েছে সাহেব সুস্মিতার। সেখানে একে অপরের সঙ্গে দুজনকে হাতে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে। গঙ্গাবক্ষে সুন্দর মুহূর্তে ধরা দিয়েছেন তারা। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত দুজন দুজনের প্রতি কি ধারনা তৈরি হয়েছে সেই সমস্ত গল্প করতে দেখা গিয়েছে।
সুস্মিতা জানায় প্রথম দিন দেখেই সাহেবকে মনে হয়েছিল তার খুব অহংকার, রাগী, কথা বলবে না কারোর সঙ্গে। কিন্তু যতদিন গেছে সাহেবের প্রতি সেই ভুল ধারণা ভেঙে গিয়েছে সুস্মিতার। এখন সাহেব তার অনেক কাছের একজন মানুষ। সাহেব বলে সুস্মিতাকে দেখে প্রথম দিন থেকে খুব চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে মনে হয়েছে। প্রথম দিন যতটা কম কথা বলতো সুস্মিতা, এখন কথা বলা থামাতেই চায় না।
আরও পড়ুনঃ সামনে এলো আসল চোর! সমস্ত অপবাদ থেকে মুক্ত হলো শুভ! এবার কাঠগড়ায় পূরবী!
এছাড়াও সাহেব জানায় সুস্মিতাকে প্রথম দিন কথা ধারাবাহিকে লুক টেস্টে দেখেই সাহেব বলে দিয়েছিল এই চরিত্রর জন্য সুস্মিতাই একদম পারফেক্ট চয়েস। প্রথম দিন থেকেই সাহেব অনেক সাহায্য করেছে সুস্মিতাকে এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য, তাই তাদের কেমিস্ট্রি এত ভালোভাবে ফুটিয়ে তুলতে সফল হয়েছে তারা, দর্শক ও তাদের জুটির অন্ধ ভক্ত। এছাড়াও সাহেবের হাত ধরে সুস্মিতার অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ হয়েছে। সুস্মিতার ইচ্ছে ছিল গঙ্গাবক্ষে নৌকায় করে ঘুরে বেড়াবে। সেই ইচ্ছে পূরণ করে দিয়েছে সাহেব। আর তাছাড়া সুস্মিতার ইচ্ছে ছিল সিনেমার মতো রেল লাইন ধরে হাঁটবে। সাহেবের হাত ধরে সুস্মিতার সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে।

