‘তেল মারতে হবে, নাহলে অভিনয়ে সুযোগ পাওয়া যাবে না…’- প্রযোজকদের পিছন পিছন ঘোরেননি বলেই কাজের অভাব! বিস্ফোরক অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)।
দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। বড় পর্দা হোক বা ছোট পর্দা সব জায়গাতেই অভিনয় করেছেন। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।
সম্প্রতি কাজের পরিমাণও কমছে। সেই অভিযোগ এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। এবারে সাগ্নিকের মুখেও একই কথা শোনা গেল। কাজের পরিমাণ বর্তমানে দিন দিন কমছে ইন্ডাস্ট্রিতে, সুযোগ আসছে না। কিন্তু অভিনেতা যে কারণটা বললেন তা শুনে অবাক হয়েছেন অনেকেই। যদিও এই বিষয়টা নতুন কিছুই নয় অভিনেতার কাছে। এর আগে বহুবার এই ধরনের অভিজ্ঞতার স্বীকার হতে হয়েছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন সাগ্নিক। সেখানেই জানিয়েছেন কাজ না পাওয়ার মূল কারণ। যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। সাগ্নিকের মতো একজন দক্ষ অভিনেতা যিনি যেকোনো চরিত্রে নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তোলেন তার মুখে এমন একটা কথা শুনতে হবে সেটা কেউই আশা করেনি।
সাক্ষাৎকার অভিনেতা জানান, ‘একবার এক ডিরেক্টরের কাছে জানতে চেয়েছিলাম কি সমস্যা হচ্ছে স্যার, আমি কাজ পাচ্ছি না কেন? আমাকে ডাকছেন না কেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন তোমার সমস্যা হচ্ছে তুমি অফিসে আসো না, আমাদের সাথে সময় কাটাও না। আড্ডা দাও না। তখন আমি বলেছিলাম এসব করলে আমার পরিবার কি করে চলবে? আমার রোজগার আটকে থাকবে। এই কথা শুনে তিনি আমাকে বলেছিলেন তাহলে যাও সিরিয়ালে অভিনয় করো।’
আরও পড়ুনঃ ৮১ বছর বয়সে এসেও করতে হচ্ছে অভিনয়! অসাধারণ গান জানলেও মেলেনি সুযোগ! জানেন কিভাবে দিন কাটছে বৃদ্ধ অভিনেতা ইন্দ্রভূষণ রায়ের?
‘তখনই আমি বুঝেছিলাম তেল দিতে জানতে হবে। অভিনয় করতে গেলে শুধুমাত্র ভালো অভিনয় জানা জানতে হবে তা নয়। ভালো পিআর থাকা কতটা জরুরি। সেজন্য আমি এখনকার সকল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বলি অভিনেতা অভিনেত্রী হতে গেলে শুধুমাত্র অভিনয় জানলেই হবে না সেই সঙ্গে শাহরুখ খানের মতো পিআর থাকতে হবে তাহলেই তুমি শাহরুখ খান হতে পারবে।’

