শিরিনের জন্য পারুলের গায়ে হাত তুলল রায়ান! বসু বাড়িতেই লুকিয়ে তুর্যর দাদুর খু’নি! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরিন চলে আসে বসু বাড়িতে। রায়ানের উপর জোর খাটাতে থাকে যাবার জন্য।কিন্তু পারুল মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং শিরিনকে সাবধান করে দেয়। আর রায়ানকেও বলে দেয় যেন খবরদার পরিবার ছেড়ে না যায় তাহলে এরপরে যা খারাপ হবে তা ভাবতেও পারছে না। তারপর শিরিনকে বাড়ি থেকে বের করে দেয় পারুল। আর বলে দেয় পারুল রায়ানের বউ এরপর যেন শিরিন তাদের মাঝে না আসে।

পারুল কেনো শিরিনকে বের করে দিলো তাই নিয়ে ঝামেলা শুরু হয় রায়ান পারুলের। পারুল জানিয়ে দেয় সে যা করেছে ঠিক করেছে। বাড়ির সবাই পারুলকে সাপোর্ট করে। আর পারুল রায়ানকে এটাও বুঝিয়ে দেয় যে এবার থেকে রায়ানকে সোজা পথে আনতে পারুল কঠোর হবে, এতদিন বাড়ির লোক যেটা পারেনি এবার পারুল সেটা করে দেখাবে। আর এতদিন পর্যন্ত পারুল কখনোই রায়ানের কাছে স্ত্রীর মর্যাদা বা অধিকার দাবি করেনি। কিন্তু এবার রায়ানকে সোজা পথে আনতে পারুলকে যদি সেটা করতে হয় পারুল সেটাও করবে।
পারুল রায়ানকে জানায় এবারে পারুল তার স্ত্রীয়ের অধিকার দাবি করে রায়ানকে আটকাচ্ছে। আসলে রায়ান শিরিনের কাছে যাচ্ছিল ক্ষমা চাইতে পারুলের হয়ে। কিন্তু পারুল তাতে বাধা দেয়, আর বলে রায়ান যদি কোন বাড়াবাড়ি করে তাহলে যেই পারুল রায়ানকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে এনেছে সেই পারুলই আবার পুলিশের কাছে গিয়ে কেস দেবে রায়ানের নামে। তাতে একটুখানি ভয় পায় রায়ান। বাড়ির কেউই পারুলের এই শাসনে বাধা দেয় না। কারণ রায়ানকে সোজা পথে আনতে গেলে এরকমই কঠোর হতে হবে।
আরও পড়ুনঃ রুদ্রকে উচিত শিক্ষা দিতে জেলে যাবে ফুলকি? নতুন বিপদের মুখে রায় চৌধুরী পরিবার! ফাঁস আজকের পর্ব!
পারুল সবাইকে জানিয়ে দেয় বাড়িতে রায়ানের উপর নজর রাখার কথা। অন্যদিকে রায়ানকে জানিয়ে দেয় কলেজেও রায়ানের উপর নজর রাখবে। যদি শিরিন এর সাথে বেশি বাড়াবাড়ি রায়ান করে তাহলে সোজা পুলিশের কাছে যাবে পারুল। আর পারুলের এই হুমকি যেন হালকা ভাবে না নেয়, পারুল কি করতে পারে আর না পারে সেটা রায়ান জানে না এখনো। তার জন্য সবাই মিলে রায়ানের উপর নজরদারি শুরু করে। আর রায়ান সেটা সহ্য করতে না পেরে পারুলের গলা টিপে ধরে। আর দাদু পিছন থেকে এসে রায়ানের পিঠে চাবুকের বাড়ি মারে। বাড়ির বউয়ের গায়ে হাত তোলার শাস্তি পায় রায়ান।

