মহাদেবের আশীর্বাদে একই পথে পারুল রায়ান! তবে কি মহাকুম্ভেই হবে মহামিলন? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে মল্লার তো ঠিকই বুঝতে পারে এই কাজ কে করেছে। কার পারুলের উপর সবচেয়ে বেশি রাগ সেটা তো সবাই জানে। তাই মল্লার ঠিকই সন্দেহ করে। এরপর পারুল তার কলেজের বন্ধুদের সাথে দেখা করে রায়ানের সাথে দেখা করে চলে যায়।

Bengali serial

পারুলের বন্ধুরা তো এই খবর জানতে পেরে খুবই কান্নাকাটি করতে থাকে। কিন্তু কিছু করার নেই, পারুলকে যেতেই হবে। কারণ দাদু কলেজ থেকে পারুলের টিসি লেটার নিয়ে এসেছে। রায়ান সবকিছু দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছুই করতে পারছে না। অন্যদিকে পারুল তো খুব কান্নাকাটি করতে থাকে।

তারপর মা বাবার সাথে পারুল ফিরে যায় গ্রামে। কিন্তু গ্রামে ফিরে গেলে চারজন মানুষ চাররকম কথা বলবে সেইজন্য দাদু কথা দেয় পারুলের লেখাপড়া শেষ হলে দাদু আবার পারুলকে শ্বশুরবাড়ি নিয়ে আসবে। কিন্তু গ্রামে পারুলের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ব্যান্ডপার্টি নিয়ে নাচ গান করতে থাকে সে ভাবে শ্বশুরবাড়ি থেকে হয়তো পারুলকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু পারুলও তার মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়।

আরও পড়ুনঃ “ফাইনালি এক বিছানায় শুতে পারবো”- সবার সামনেই সুস্মিতাকে নিয়ে বেফাঁস সাহেব!

এরপর দেখা যায় পারুল তার মনের কথা দাদা গোপালের সাথে ভাগ করে নেন। পারুলের মনের অবস্থা এখন কেমন সেটা তো ভালো মতন বুঝতে পারছে সে। তাই গোপাল পারুলকে বলে সবাই মিলে মহাদেবের কাছে মহাকুম্বে প্রার্থনা করতে যাবে, মহাদেব নিশ্চয়ই তাদের মনের আশা পূরণ করবে। অন্যদিকে রায়ান এবং তার বন্ধুরাও মহাকুম্ভে যাওয়ার প্রস্তুতি নেয়।

Back to top button