ভেস্তে গেলো শিরিনের সব প্ল্যান! মহাকুম্ভে এসেই কাছাকাছি পারুল রায়ান! হিংসায় জ্বলে পুড়ে গেল শিরিন! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের মা তো রায়ানের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু কলেজে তো কেউ জানে না রায়ান আর পারুল স্বামী স্ত্রী। তাই পারুল কোনরকমে মাকে সামলানোর চেষ্টা করে। কিন্তু রায়ানরা কি খাবে সেটা নিয়ে পারুলও চিন্তা করতে থাকে। পারুলরা রায়ানদের থাকার জন্য একটা তাবু ছেড়ে দিয়েছে কিন্তু শিরিনকেও কথা শোনাতে ছাড়েনি পারুল।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

এদিকে বুদ্ধি করে কিভাবে রায়ানদের কাছে খাওয়া পৌঁছে দেওয়া যায় তারজন্য ব্যবস্থা করে পারুল। সাধুবাবাদের খাওয়ানোর জন্য ভান্ডারার ব্যবস্থা করে। সবাই পারুলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে পুণ্য করাও হলো আর রায়ানের জন্য খাওয়ার ব্যবস্থাও করা গেলো। কিন্তু শিরিনরা তো বাইরে থেকে খাওয়ার জন্য খোঁজ করতে থাকে।

কিন্তু পারুলদের সাথে যারা এসেছে তাদের মধ্যে এক স্বামী স্ত্রী অন্যের জিনিস চুরি করতে এক্সপার্ট। তারা ওই রায়ানদের দলের সবার টাকা চুরি করার জন্য ফাঁদ পাতে। ভন্ড সাধুবাবা সেজে তাদের সব টাকা হাতিয়ে নেন তাদেরই সামনে থেকে। টাকা না থাকার জন্য খাবারও কিনতে পারেনা শিরিনরা। তাই গোপাল বলে তাদের সাথে ভান্ডারাতে যোগ দিতে। তাহলে একসাথে খাওয়া দাওয়াও করে নেবে।

আরও পড়ুনঃ বিগ বাজেটের সিরিয়াল হওয়া সত্ত্বেও কেন নন প্রাইম টাইমে আসছে চিরদিনই তুমি যে আমার? মুখ খুললেন দিতিপ্রিয়া!

কিন্তু শিরিন পারুলের থেকে সাহায্য নিতে অস্বীকার করে। সত্যি শিরিন যে এত অকৃতজ্ঞ সেটা কেউই ভাবতে পারেনি। এদিকে টাকা হারিয়ে যাওয়ায় বাধ্য হয়ে সেই পারুলের থেকেই খাওয়ার চাইতে হয়, কিন্তু ততক্ষণে খাওয়ার শেষের পথে। তাই রায়ান এবং পারুল একই সাথে এক থালায় খায়, আর সেটা দেখে তো শিরিন জ্বলে পুড়ে যায়।

Back to top button