জিরো থেকে হিরো! রায়ানের যাত্রা এক সাহসী গল্পের নাম! যাঁকে দর্শক করতেন অবহেলা, আজ তাঁর অভিনয়ে মেলে প্রশংসার বৃষ্টি! কঠোর পরিশ্রম আর অটুট মনোবলে আজ রায়ান দর্শকদের হৃদয় জুড়ে!

আমাদের প্রত্যেকের নিত্যদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। বিশেষ করে বাড়ির মা, ঠাকুমা, কাকিমাদের অবসর সময় কাটানোর গুরুত্বপূর্ণ অংশ এটি। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বিকেল বেলা প্রত্যেকেই বসে পড়েন নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। আর এই মুহূর্তে বাংলা ধারাবাহিক জগতে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিক (Parineeta)

এই ধারাবাহিক শুরুর সময় থেকেই অনেক কটাক্ষের শিকার হয়েছে। বিশেষ করে ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপকে নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল। কারণ আমরা প্রত্যেকেই জানি উদয় প্রথম থেকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করে এসেছে। ধারাবাহিককে নায়কের ভাই, দাদা নায়িকার দেওর, ভাসুর ইত্যাদি চরিত্রে তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তাই হঠাৎ করে পার্শ্ব চরিত্র থেকে নায়ক চরিত্রে দেখা যাবে উদায়কে সেটা কেউই ভাবতে পারেনি। যার কারণে অনেক সমালোচনাও হয়েছিল।

প্রথম দিকে প্রোমো ভিডিও প্রকাশ পাওয়ার পর ধারাবাহিকটিকে নিয়ে অনেক সমালোচনা এবং কটাক্ষ হলেও ধীরে ধীরে যতো দিন গেছে দর্শকের মন জয় করে নিয়েছে ধারাবাহিকটি। এমনকি ধারাবাহিকে উদয়ের চরিত্র রায়ানকেও ভালবাসতে শুরু করেছে দর্শক। ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও নিয়ে তো ব্যাপক হাসাহাসি হয়েছিল। নেটিজেনদের বেশিরভাগই দাবি করেছিলেন এই ধারাবাহিক একেবারেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু গত সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে ১৩ বার বেঙ্গল টপার হয়েছে পরিণীতা।

অন্যদিকে রায়ানের চরিত্র প্রথম থেকেই দেখানো হয়েছিল অন্যরকম ভাবে। সে পারুলকে পছন্দ করেনা, নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও পারুলকে মর্যাদা দেয় না, তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা তামাশা করে, এমনকি কলেজ থেকেও বের করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু যতদিন গেছে রায়ান পারুলের বিপদে বারবার এসে ঝাঁপিয়ে পড়েছে। এখন তো রায়ান এবং পারুল দুজনেই একে অপরের ঢাল।

আরও পড়ুনঃ ‘আমি এভারগ্রিন, এভারসিঙ্গল’- ৪৪ বছর বয়সেও পাননি মনের মানুষ! কেন একাকিত্বে দিনযাপন করছেন অভিনেত্রী চান্দ্রেয়ী? সাক্ষাৎকারে সেই কথাই জানালেন অভিনেত্রী!

একটু একটু করে দর্শক রায়ানের চরিত্রটা পছন্দ করতে শুরু করেছে। বিশেষ করে গত কয়েক দিনের পর্বে চরিত্রটা তো আরো বেশি পছন্দের হয়ে উঠেছে দর্শকের কাছে। যেভাবে পারুলকে বাঁচানোর জন্য রায়ান গুলি খেলো, পারুলকে বাঁচানোর জন্য সমীরণের সাথে লড়াই করল। তাতে করে দর্শক আরো ভালবাসছে রায়ানকে।

Back to top button