রায়ানের বুদ্ধির কাছে হার মানল তুর্যর প্ল্যান! পারুলকে উদ্ধার করতে জ্ব’লন্ত ল্যাবে ঝাঁপ দিল রায়ান!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা দেখে রায়ান ছুটে যায় প্রিন্সিপালের ঘরে ফুটেজ চেক করার জন্য। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে পারুল কারো সাথে কথা বলতে বলতে গায়েব হয়ে যায়, আর ফেরেনা। রায়হান তো প্রিন্সিপালকে জোর দিয়ে বলছিল তুর্য পারুলের সাথে কিছু করেছে। এদিকে তুর্য পারুলকে কেমিস্ট্রি ল্যাবে হাত মুখ পা বেঁধে ফেলে রেখেছে। তুর্য যে মানসিকভাবে সুস্থ নয় সেটা বুঝতে পারে পারুল। পারুলকে পাওয়ার জন্য তুর্য সবকিছু করতে পারে। তুর্য যদি পারুলকে না পায় তাহলে সে কারোর হতে দেবে না। পারুল বুঝতে পারে তুর্যকে বন্ধু বানিয়ে সে কত বড় ভুল করেছে।

Bengali serial

এদিকে বসো বাড়িতে পুলিশ আসে পুলিশকে সমস্ত কিছু খুলে জানায়ে দেন পাগলকে কখন থেকে পাওয়া যাচ্ছে না কোথা থেকে পারুল গায়েব হয়ে গেছে সবটা বলে সাথে পুলিশ কি এটাও জানে তার উপরে সন্দেহ হচ্ছে আগের দিন বাড়িতে এসে পারুলের জন্য রানের সাথে হাতাহাতি করেছে ছুড়ি নিয়ে রায়ানকে মারতে পর্যন্ত এসেছিল। এদিকে সকলের সামনে পুলিশ সমস্ত তথ্য নিয়ে। আর বলে খুঁজে বের করার চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব।

তারপর পুলিশ চলে যায়, রায়ান তার মায়ের উপর বেজায় ক্ষেপে ওঠে। এখন রায়ান পারুলের নামে কোনো বাজে কথা শুনতেই চায় না। আর পারুলকে সবাই চিনতে পারল কিন্তু রায়ানের মা এখনো পারুলকে পছন্দ করতে পারেনি। রায়ান সবার সামনেই নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে পারুলের পাশে দাঁড়ায়। সবার রায়ানের এই পরিবর্তন অবাক করে দেয়। রায়ান দাদুকে কথা দেয় পারুলকে পাতাল থেকে হলেও রায়ান খুঁজে বের করবে।

আরও পড়ুনঃ লাবুর সঙ্গে থানায় গিয়ে চমকে গেল ফুলকি! গুরুজীর মুন্ডু পাত করতে কোমর বেঁধে হাজির নায়িকা! শুরু ফুলকির নতুন খেল!

ওইদিকে তুর্য তো পাগলামি শুরু করেছে পারুলকে নিয়ে। পারুল বুঝতে পারে সে ইউনিভার্সিটিতে কোনো পরিত্যক্ত ল্যাবে আছে। এরপর তুর্য সারা ঘর মোমবাতি দিয়ে সাজিয়ে তোলে, নাচ করে, কেক আনে পারুলের জন্য। পারুল তো তুর্যর এসব পাগলামি আর সহ্য করতে পারে না। জোর করে পারুলকে কেক খাওয়ায়। পারুল খেতে চায় না, কিন্তু তুর্য তো পাগলামি করতে থাকে। এরপর হঠাৎ করেই ঘরে আগুন লাগিয়ে তুর্য বলে পারুল যদি তার না হয় তবে তারা একসাথে আগুনে পুড়ে মরবে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রায়ান। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button