লাবুর সঙ্গে থানায় গিয়ে চমকে গেল ফুলকি! গুরুজীর মুন্ডু পাত করতে কোমর বেঁধে হাজির নায়িকা! শুরু ফুলকির নতুন খেল!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি বড় রানীর খাটের তলা থেকে যে জিনিসটা পেয়েছে সেটা দেখিয়ে ধানুকে প্রশ্ন করে এটা কার হতে পারে। ধানু তখন ফুলকিকে বলে এটা গুরুজির হতে পারে। এরপরে ফুলকি এদিক ওদিক চলে যাওয়ার জন্য রোহিতের কাছে অনেক বকা খায়। বাড়ির সবাই ফুলকিকে শান্ত থাকতে বলে। কিন্তু ফুলকি তো নিজেকে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না তার মনে অনেক প্রশ্ন ভিড় করছে এই মুহূর্তে।

Bengali serial

এরপর শুরু হয়ে যায় দানকার্য। রানিমা এক এক করে সব গরীব দুঃখী বাচ্চাদের হাতে তাদের বই খাতা পেন্সিল সবকিছু তুলে দেয়। ফুলকি ভাবে এই ভালো মানুষের মুখোশের আড়ালে কতটা শয়তানি লুকিয়ে আছে সেটা একমাত্র ফুলকি বুঝতে পেরেছে। রানীমার হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে অজানা ভয়। আর সেটাই দেখতে চেয়েছে ফুলকি। এরপরে আর লাবণ্য বলে তারা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে এক এক করে কি গুরুজির কাছে আশীর্বাদ নিলে রানীমা খুশি হবেন। তাই জন্য লাবণ্য ছোট রানীর কাছে গিয়ে অনুমতি নেয় সেই বিষয়। ছোট রানী প্রথমে ভয় পেয়ে যায় যদি লাবণ্যরা কাছাকাছি গেলে তাকে চিনতে পারে। কিন্তু রুদ্র নিশ্চিত তাকে কেউ চিনতে পারবে না বরং তার সামনে এসে পুরো রায়চৌধুরী পরিবার মাথা নোয়াবে এটাই তার যেন বড় জয়।

আরও পড়ুনঃ ‘লজ্জা নেই, ভয়ও নেই এরা মা হওয়ার যোগ্য নয়!’ গর্ভবতী অবস্থায় একি করলেন অভিনেত্রী অহনা! রাগে ফেটে পড়লেন দর্শক!

এরপর সবাই এক এক করে আশীর্বাদ নেয়। ফুলকি গুরুজিরর কাছে আশীর্বাদ নিতে গিয়ে তার কানের কাছে গিয়ে বলে বড় রানীর ঘরে খাটের তলায় তার একটা জিনিস পেয়েছে সে। এটা শুনেই রুদ্র চমকে ওঠে ফুলকির দিকে বড় বড় করে তাকাতে ফুলকি সেই চোখ দুটো চিনতে পারে। তার কাছে গুরুজির চোখের সেই দৃষ্টি ভীষণ চেনা লাগে। কিন্তু কোথায় দেখেছে, কেন এত চেনার লাগে সেটাই ধরতে পারেনা ফুলকি। সারা রাস্তা ফুলকি এটাই ভাবতে ভাবতে এসেছে। বাড়িতে এসে রোহিত, পিয়াল সবাই ফুলকিকে জিজ্ঞাসা করে ফুলকি এতো চুপচাপ কেন, তখনই ফুলকি জানায় গুরুদেবের চোখের দৃষ্টিতে তার এত চেনা লেগেছে। রোহিত তো ভাবে ফুলকির হয়তো মাথা খারাপ হয়ে গেছে।

এরপর পিয়াল, রোহিত সবাই মিলে ফুলকিকে নিয়ে বাইরে ঘুরতে যাবার প্ল্যান করে। এইজন্যই রোহিত চলে যায় ফ্রেশ হতেm আর তখনই ফুলকির কাছে স্বাগতা ম্যাডামের ফোন আসে। যে লোকটা সীতারামের প্রসাদ পাল্টে দিয়েছিল তার খোঁজ পাওয়া গেছে তাই ফুলকিকে সঙ্গে সঙ্গে আসতে বলেন তিনি। ফুলকি ফোন রেখে ছুটে পালায় সেখানে। এরপর ফুলকি এবং স্বাগতা ম্যাডামকে নিয়ে একজন লোক একটি কারখানার ভেতরে যায়, সেখানেই নাকি পিন্টু আছে। কিন্তু আসলে সেটা ছিল ফুলকিদের একটা ফাঁদ। ওই কারখানাতে ঢোকার পর অনেকগুলো গুন্ডা ফুলকিদের ঘিরে ধরে। এরপর ফুলকিদের সাথে শুরু হয় হাতাহাতি। ওদিকে ফুলকিকে রোহিত খুঁজতে শুরু করে বাড়িতে। তারপরেই দেখে স্বাগতা ম্যাডামের ফোন এসেছিল ফুলকির ফোনে। কিন্তু স্বাগতা ম্যাডামকে ফোন করে পায়না রোহিত। চিন্তায় পড়ে গিয়ে অন্য একজন অফিসারকে ফোন করে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় স্বাগতারা নিশ্চয়ই কোন বিপদে পড়েছে তাই ফোন ধরছেনা। ওদিকে যেই গুন্ডারা ফুলকিতে ঘিরে ধরেছিল তার মধ্যে একজন বন্দুক নিয়ে ফুলকির দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো ভীষণ চেনা লাগে ফুলকির গুরুজির সাথে তার চোখের মিল পায়। কিন্তু ফুলকির কোন ক্ষতি করতে পারেন না ওই গুন্ডারা। ঠিক তাদের ফাঁদ কেটে বেরিয়ে আসে তারা। এদিকে পরের দিন ফুলকি লাবণ্য সবাই মিলে থানায় যায় রুদ্রর সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তারা আসল সত্যিটা জানতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Back to top button