মেয়েবেলা ছাড়লেন রুপা গাঙ্গুলী! তবে কি আবার টিআরপি যুদ্ধে মুখ থুবড়ে পড়লো ষ্টার জলসা? এবার কোন অভিনেত্রী আসছে বিথী চরিত্রে?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে এই সিরিয়ালের আনকোরা গল্প। গতানুগতিক ধারা থেকে সরে গিয়ে একটু অন্য পথে হাঁটা হয়েছে এই মেগায়। আর তাই তো ভিড়ের মধ্যেও বিশেষভাবে নজর কেড়েছে ‘মেয়েবেলা’।
নাহ্, এই সিরিয়ালে দুমদাম বাজ পড়ার আওয়াজ খুব একটা শোনা যায়না। ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসেনা ধুম তা না না না না মিউজিক। হালকা আবহ সঙ্গীত, পরিপক্ক চিত্রনাট্য আর কলাকুশলীদের দমদার অভিনয়ই এই সিরিয়ালের সম্বল। তবে শুধু এটুকু বললে কম বলা হবে। এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হলেন রূপা গাঙ্গুলী। এই ধারাবাহিক টির জনপ্রিয় হয়ে ওঠার পিছনে যার অবদান অনস্বীকার্য।
যারা ধারাবাহিকটির নিত্যদিনের দর্শক তারা জেনে থাকবেন ধারাবাহিকের বর্তমান কভারে নেই বিথি অর্থাৎ রূপা গাঙ্গুলী। কভারে যে জায়গায় বিথী থাকার কথা সেইখানে এখন রয়েছে ডোডো। যে ধারাবাহিকের অন্যতম একটি মুখ্য চরিত্র তাকেই সরিয়ে দেওয়া হল কভার থেকে। শুধু তাই নয় বিগত দুদিনের পর্বে দেখানো হচ্ছে না রূপা গাঙ্গুলীকে। এই সব কিছু দেখে যেটা আঁচ করা যাচ্ছে সেটা হল ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন রূপা গাঙ্গুলী।
এই ধারাবাহিকের টিআরপি ছিল তুঙ্গে। তার নেপথ্যে রয়েছে রূপা গাঙ্গুলী। তিনি যদি ধারাবাহিকটি থেকে বেরিয়ে যান তাহলে কি আগের মতো টিআরপি পাবে মেয়েবেলা? সম্প্রতি দেখানো হয়েছে ডডোর দাদুর শরীর খারাপ হওয়ায় বীথি গেছে তাকে দেখতে। জল্পনা এইবার আর ফিরবে না বিথী বা বিথী চরিত্রের হবে মুখ বদল।
এবার প্রশ্ন উঠছে রূপা গাঙ্গুলে যদি না থাকে তাহলে বীথির চরিত্রটিতে অভিনয় করবেন কে? এখানে জানা যাচ্ছে অভিনেত্রী মিশকা হালিমকে দেখতে পাওয়া যেতে পারে এই চরিত্রে। এই মুহূর্তে সবই জল্পনা এখনো অব্দি কিছুই নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু যদি এমনটাই হয় যদি রূপা গাঙ্গুলী ধারাবাহিকটি থেকে বেরিয়ে যান তাহলে কি প্রাইম টাইমেই থাকবে মেয়েবেলা? নাকি স্লট পরিবর্তন করা হবে এই ধারাবাহিকের? এখন সেটাই দেখার বিষয়।


