সম্পর্ক ভাঙলো জনপ্রিয় টেলি অভিনেত্রীর! মাত্র দেড় বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল, এরই মধ্যে সম্পর্কে ফাটল! কী এমন কারণ থাকতে পারে এর পিছনে?

টলিগঞ্জে জুরে তখন চলছিল বিয়ের মরসুম। একের পর এক তারকা শুরু করছেন তাঁদের নতুন জীবন। প্রেমের মাস শুরু হতে না হতেই সানাইয়ের সুর, উলুধ্বনি আর মঙ্গলশঙ্খের আওয়াজে গমগম করছিল টলিপাড়া। ইমন-নীলাঞ্জন, ওম-মিমি সবাই বাঁধা পড়ছিল সাতপাকে। তখন আলোর রসনায় টেলিপাড়ায়। এই সময়ে বিয়ের হওয়া লাগলো এই অভিনেত্রীর গায়েও। আর ভাবা মাত্রই কাজ।
এর পর বিয়ের পর্বটা সেরে ফেলেছেন সেই অভিনেত্রীও। তাকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছিল তার ভক্তরা। তখন স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল, গঙ্গারাম। আর সেই ধারাবাহিকে নায়িকা ছিল টায়রা এই চরিত্রে অভিনয় করতে অভিনেত্রী সোহিনী গুহ রয়। সেই সময়ই আচমকা বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। অবশেষে চারহাত এক হয়েছিল সোহিনী-কল্লোলের।
হ্যাঁ, সোহিনীর স্বামীর নাম কল্লোল চৌধুরি। মাত্র তিন মাসের পরিচয় তাঁদের। এরমধ্যেই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন জুটি। পেশায় ব্যবসায়ী কল্লোল, একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। বর্ধমানের গুসকরার ছেলে কল্লোল। কলকাতায় তাঁর ব্যবসা রয়েছে । নিজের সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের এই ছবি সামনে এনে নিজের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছিলেন সোহিনী। করোনা আবহে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারলেন দুজনে।

মাত্র এক দেড় বছরের মধ্যেই তাদের দুজনের মধ্যেকার সম্পর্কে ধরেছে অনেক বড় ফাটল। এক সময় তাদের দুজনকে অনেক দুষ্টু মিষ্টি ফটো শেয়ার করতে দেখা যেত সোশ্যাল মিডিয়ায়। সেই সোশ্যাল মিডিয়াতেই দুজনেই দুজনকে আনফলো করেছে বহুদিন আগেই। শুধুমাত্র যে আনফলো করেছে সেটা নয় দুজনার সেই সুন্দর মুহূর্ত গুলির ছবিও ডিলিট করে দিয়েছেন তারা।
এটা কি তাদের দুজনের মধ্যেকার কেবলই মনোমালিন্য। নাকি কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ ঘটাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন তারা? এই সম্পর্কে এখনো অব্দি বিস্তারিতভাবে তাদের থেকে কোন খবর পাওয়া যায়নি। তবে সবাই চায় অন্যদের মতো তাদের সম্পর্ক যেন না ভাঙ্গে।

