স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক! থাকছে সব জনপ্রিয় মুখ, প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ফেরার খবরে খুশি দর্শক মহল

নতুন বছর আসতে না আসতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে বাংলার বিভিন্ন চ্যানেলে। পুরনো ধারাবাহিক কিংবা রিয়েলিটি শোকে সরিয়ে নিজেদের জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিকগুলো। তালিকাটা মোটেই ছোট নয়। বেশ লম্বা। তার মধ্যে আবার কিছু ধারাবাহিক টিআরপির কারণে দু মাসের মাথায় শেষও হয়ে যাচ্ছে।
জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরিফিনকে কে না চেনেন। ইরাবতীর চুপ কথায় তারপর বেক্তিক্ত ছিল দেখার মত। আর তারপর সান্টু চরিত্রে তিনি মন জয় করেছিলেন একাধিক মানুষের। এই নতুন ধারাবাহিকে তাকে দেখা যেতে চলেছে বলে সূত্রের খবর। আরো একবার আরেক ধারাবাহিককে নতুন রূপে তাকে দেখতে পাওয়া যাবে জেনে আনন্দিত দর্শক।
এছাড়াও থাকছেন দেবযানী চক্রবর্তীর মত জনপ্রিয় অভিনেত্রী। দেবযানী চক্রবর্তী অর্থাৎ মিলন তিথির বহ্নিকে তেমন কোনো ধারাবাহিকে এর আগে দেখা যায়নি। তবে মিলন তিথিতে তার খলনায়িকার ভূমিকায় করা অভিনয় মানুষের মনে তাকে জায়গা করে দিতে সক্ষম হয়েছে। এই নতুন আগত ধারাবাহিক ও কি তাকে ক্ষলনায়িকার চরিত্রই দেখা যাবে? তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
জানা গিয়েছে এই ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে তাকে খুকুমণি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তার সরল সাদাসিধে মায়া ভরা চেহারা এবং অসাধারণ অভিনয় সবমিলিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শক মহলে। এই ধারাবাহিকে কি তিনিই প্রধান নায়কা চরিত্রে অভিনয় করছেন? সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
কি নাম এই ধারাবাহিকের? কবেই বা আসতে চলেছে প্রথম প্রমো? কাকে কোন লুকে দেখা যাবে এবার? এখন মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন তবে সবকিছু এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হল ধারাবাহিকের নাম পরী। অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে এই ধারাবাহ। হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে এই ধারাবাহিকের প্রথম প্রমো। ততদিন অপেক্ষা করতে হবে।

