আসছে গাঁটছড়ার নতুন অধ্যায়, বদলে যাচ্ছে ধারাবাহিকের হিরো হিরোইন! গৌরব শোলাঙ্কির বদলে আসছে এই দুই জনপ্রিয় মুখ

ইন্ডাস্ট্রিতে একের পর এক ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বন্ধ হবে কোনও ধারাবাহিক? একদিকে নতুন নতুন প্রোমোতে যেমন ভরে উঠছে চ্যানেল, তেমনই বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিকভাবেই দর্শকদের মন খারাপের কারণ। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আলগা হবে দর্শকের সঙ্গে গাঁটছড়ার বাঁধন। কোভিড পরবর্তী সময়ে বেশকিছু ধারাবাহিক বছর ঘোরার আগেই বন্ধ হয়ে গিয়েছে।
টিআরপি তালিকায় ক্রমাগত পিছিয়ে থাকাই এর বড় কারণ বলে মত অনেকের। গল্পের পরিবর্তন করে, সময় বদলেও শেষরক্ষা হয়নি বহুক্ষেত্রে। গাঁটছড়া ধারাবাহিকটি টিআরপি তালিকায় পিছিয়ে থাকলেও, দর্শক হৃদয়ে অনেকটাই এগিয়ে খড়ি-ঋদ্ধি। তাঁদের প্রেম, বন্ধুত্ব জীবনের নানা ওঠা-পড়া সবকিছু মিলিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছে গাঁটছড়া। একইভাবে সিংহরায় পরিবারের প্রতিটি সদস্যও ভীষণভাবে দর্শক পছন্দ করেন। একটা সময় নজরকাড়া টিআরপি ধরে রাখতে গল্পে বিভিন্ন চমক আনা হয়।
তবে এইবার গাঁটছড়া যে টুইস্ট আনতে চলেছে তা দেখে মাথা ঘুরে যাবে দর্শকদের। টিআরপি বাড়াতে নায়ক নায়িকাকেই বদলে দিচ্ছে ধারাবাহিক! শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বদল ঘটছে চলেছে ধারাবাহিকের নায়ক নায়িকার, অর্থাৎ খড়ি ও ঋদ্ধিমানের। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নায়ক নায়িকা আসতে চলেছে ধারাবাহিকে।
নায়িকা চরিত্রে যাকে দেখতে পাওয়া যাবে কিছুদিন আগেই তার জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়েছে। এবং নায়ক চরিত্রে যাকে দেখতে পাওয়া যাবে তিনি ধারাবাহিক কেমন করেননি বা একেবারেই করেননি বললেই চলে কিন্তু অনেক সিনেমায় অর্থাৎ বড় পর্দায় তাকে দেখা গেছে। তিনি বড় পর্দার একজন জনপ্রিয় নায়ক।
সম্প্রতি স্টার জলসার সঙ্গে কনট্রাক্ট শেষ হতে চলেছে শো। তারপর আর স্টার জলসার সাথে কাজ করবেন না তিনি। তবে কি তার জায়গাতেই আসতে চলেছে এই নতুন অভিনেত্রী? সূত্র মারফত জানা গেছে এই মুহূর্তে চলছে নতুন নায়ক নায়িকার শুটিং। টেলিপাড়ায় জল্পনা সৃষ্টি হয়েছে ওম সাহানি এবং ইন্দ্রানী পাল এই দুই অভিনেতা-অভিনেত্রী নতুন লিড হিসেবে আসতে পারে ধারাবাহিকে। দু তিন দিনের মধ্যেই প্রকাশ পাবে প্রমো ভিডিও। ততদিন অব্দি একটু ধৈর্য ধরতে হবে দর্শকদের।


