‘মেয়েবেলা’-তে আসতে চলেছেন আরো এক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী! ছোট পর্দায় আরো একবার অভিনেত্রীকে ফিরতে দেখে খুশি দর্শক মহল

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মেয়েবেলা’। কিছুদিন আগে শুরু হলেও এরই মধ্যে দর্শকমহলে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এই ধারাবাহিকটি। প্রোমো দেখে এই ধারাবাহিকের কাস্টিং নিয়ে দর্শকমহলে বেশ হইচই পড়ে গিয়েছিল। বহু চেনা পরিচিত এবং জনপ্রিয় মুখ দেখা গিয়েছিল ধারাবাহিকে তাই দেখেই দর্শকরা উৎসাহী হয়ে পড়েছিল। কিন্তু এবার আরও এক জনপ্রিয় অভিনেত্রীর এই ধারাবাহিকে আসার খবর প্রকাশ্যে আসছে।

প্রসঙ্গত মেয়েবেলা ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। তারা ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী এবং চিত্রা সেন। বহু বছর পর আবার মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমেই ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে সমাজে বা সংসারে থাকা মেয়েদের নিয়ে।

খুবই শান্ত, স্নিগ্ধ এবং সাধারণের মধ্যে অসাধারণ হয়ে উঠছে মেয়েবেলা এমনটাই মত দর্শকদেরও। সম্প্রতি দেখানো হচ্ছে ধারাবাহিকের নায়ক নির্ঝরের বোনের সঙ্গে ছোটবেলায় ঘটে যাওয়া একটি খারাপ ঘটনা তাকে ২০ বছর পরেও ট্রমাটাইস করে রেখেছে। আর সেটা থেকেই নিজের টিকলি দিদিকে বের করে আনার চেষ্টা করছে নায়িকা মৌ।

গল্পের রুপা গাঙ্গুলীর চরিত্রটাকে নিয়েও বেশ চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিছুটা ধূসর চরিত্র তার অভিনীত চরিত্র বীথি। নায়কের মায়ের এই চরিত্রটি প্রথম থেকে দর্শকরা মনে করছিল নিজের না পাওয়া গুলো চেপে রাখতে রাখতে হয়তো এমন কঠোর হয়ে উঠেছেন তিনি কিন্তু দিনে দিনে তিনি মৌয়ের সঙ্গে যতটা খারাপ ব্যবহার করছেন সেটা দেখে একেবারে ভালোভাবে নিচ্ছে না দর্শক। কিন্তু এরই মধ্যে খবর আসছে মেয়েবেলায় গুরুত্বপূর্ণ চরিত্রে প্রবেশ করতে পারেন জনপ্রিয় টলি অভিনেত্রী দেবশ্রী রায়।

debasree roy

বাংলা ইন্ডাস্ট্রিতে বড় পর্দায় তার অসামান্য কৃতিত্ব রয়েছে। কিন্তু কয়েক বছর আগে তিনি জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’ নিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন। সেটা শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে আবার একবার তার কামব্যাকের খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখনো পুরোটাই জল্পনা যতদিন না তিনি ধারাবাহিকে আসছেন ততদিন কিছুই বলা যাচ্ছে না।

Back to top button