ছোট পর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা! অভিনেত্রী নিজেই জানালেন সে কথা! অভিনেত্রীর কথায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই হইচই ভক্তদের মধ্যে

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রীর নাম হল দেবচন্দ্রিমা সিংহ রায়। যাকে কিছুদিন আগে দেখতে পাওয়া গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘সাহেবের চিঠি’তে অভিনেতা প্রতীক সেন এর বিপরীতে অভিনয় করতে। এই ধারাবাহিকটি বেশি দিন টিভির পর্দায় স্থায়ী হতে পারেনি তার কারণ টিআরপি তালিকায় ভালো ফল করেনি তাই। তবে আবার একবার অভিনেত্রীর টিভির পর্দায় ফেরার জল্পনা সামনে আসছে।

প্রসঙ্গত অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রয়কে বাংলা টেলিভিশনের দর্শক বেশ অনেকদিন ধরেই চেনেন।

Bengali actress

দেবচন্দ্রিমা অভিনয় জীবন শুরু করে কালার্স বাংলার ধারাবাহিক “কাজল লতা” থেকে। সেখানে মুখ্য ভূমিকায় অভিনেত্রী অন্বেষা হাজরা এবং দেবচন্দ্রিমা সিংহ রায় ছিলেন।

Bengali actress

তারপরে সেখান থেকে তিনি স্টার জলসার “সাঁঝের বাতি” ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এই ধারাবাহিকে অভিনেতা রিজওয়ান শেখের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে অভিনেত্রী “সাহেবের চিঠি” ধারাবাহিকে অভিনেতা প্রতীক সেনের বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে। এছাড়া তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

Bengali actress

দেবচন্দ্রিমাকে টিভিতে যেমন দর্শকরা দেখতে পায় তেমনি তিনি তার সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকেন। তার দৈনন্দিন জীবনের একাধিক ফটো, ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

Bengali actress

তার অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো টেক্কা রাজা বাদশা, সাজের বাতি,সাহেবের চিঠি। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুন ভাবে জনপ্রিয়। সম্প্রতি তিনি তার ইউটিউব চ্যানেলে ব্লগ করতে করতে বলেছেন তিনি আউটডোর শুটিং করছেন। তার ফলেই অনেকে মনে করছে যে অভিনেত্রীকে হয়তো আবার একবার টিভির পর্দায় দেখা যেতে পারে ।

Back to top button