মাত্র ৮ মাসেই বন্ধ হচ্ছে আরও এক জনপ্রিয় সিরিয়াল! কেন এই সিদ্ধান্ত ধারাবাহিক নির্মাতাদের? ক্ষুব্ধ দর্শক মহল

বেশ মুখ ভার সিরিয়াল প্রেমীদের। কেননা টেলিপাড়ায় গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন শুরু হয়েছে ‘মিঠাই’ শেষ হচ্ছে। সেই নিয়ে বেশ ক্ষুব্ধ ভক্তরা। এর মাঝেই নতুন রটনা। শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ইন্দ্রাণী’। ছক ভাঙা এই গল্প শুরু থেকেই মন কেড়েছে দর্শকদের। অসময়বয়সী প্রেমের এই গল্পে লিড রোলে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী ও রাহুল গঙ্গোপাধ্যায়। তবে কালার্স বাংলার আসন্ন শো ‘রাম কৃষ্ণা’র জন্য নাকি কোপ পরছে ‘ইন্দ্রাণী’র উপর।
টলিউডের অন্যতম জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলা। প্রথম সারির চ্যানেল গুলোর মতন প্রতিযোগিতায় না দেখা গেলেও এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি হয় তা অন্যান্য গল্পের থেকে বেশ আলাদা। তবে বন্ধ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইন্দ্রানী। আট মাস পথ চলতে না চলতে হঠাৎ করে ধারাবাহিক বন্ধ? আর সেই খবরে বেশ রেগে গিয়েছেন ভক্তরা।
শুরুর থেকে ইন্দ্রানী ধারাবাহিকে আদিত্য এবং ইন্দ্রানীর রসায়ন মন কেড়ে নিয়েছিল দর্শকদের। দিন কয়েক আগেই হুইল চেয়ারে বসা আদিত্যকে বিয়ে করেছিলেন ইন্দ্রানী। আর সেই বিয়ে দিয়েছিল ইন্দ্রানীর শ্বশুর এবং ১২ বছরের মেয়ে। যে দৃশ্য সাধারণত বাংলা ধারাবাহিকে দেখা যায় না। এখানে ইন্দ্রানীর ইউএসপি। হঠাৎ করে ধারাবাহিক বন্ধের খবরে ভেঙে পড়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে উঠেছে প্রতিবাদের ঝড়।
রীতিমতো কালার্স বাংলাকে হুমকি দিচ্ছেন তারা। এক ভক্তের দাবি,’এই সিরিয়াল এখনই শেষ করলে আর কালার্স বাংলাই দেখব না’। অপর একজন লেখেন, ‘ইন্দ্রাণী শেষ হবে শুনে মানসিকভাবে ভেঙে পড়েছি, আমার দেখা সেরা সিরিয়াল’। আরেক নেটিজেন লিখছেন, ‘ডাবিং সিরিয়াল রমরমিয়ে চলছে, আর অরিজিন্যাল শো দেখাতে সমস্যা? এটা অন্যায়’। তবে কেউ কেউ আবার লিখছেন, ‘মূল গল্প থেকে বেরিয়ে গেছেন নির্মাতার, নেতিবাচকতা বেড়ে গিয়েছে। ঠিক সিদ্ধান্ত’।
তবে সত্যি সত্যিই কি শেষ হচ্ছে ইন্দ্রানী? এই ব্যাপারে ধারাবাহিকের এক ঘনিষ্ঠ জানিয়েছেন ঈদের মধ্যে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি চ্যানেল। দেখা যাক কি হবে। সুতরাং সিরিয়াল বন্ধের জল্পনা যে রয়েছে এমনটা বেশ স্পষ্ট। কারণ টিআরপি তালিকাতেও হালে বেশ পিছিয়ে পড়েছে ইন্দ্রানী। আগে শেষ হয়েছে ক্যানিংয়ের মিনু। এখন ইন্দ্রানী ভবিষ্যতে কী হতে চলেছে সেটাই দেখার!

