রাজবংশের রাজকন্যা ফুলকি! চরম শত্রুর আসল পরিচয় জানতে পেরে চমকে গেল রুদ্র! জেলে বসেই এঁটে ফেলল নতুন ফন্দি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি এবং ধানুর ছবি বেরিয়েছে খবরের কাগজে। ফুলকি বক্সিং এ দেশের নাম উজ্জ্বল করেছে আর তা ছাড়াও ফুলকি ধানু মিলে রুদ্রর মুখোশ খুলে দিয়েছে তাই তাদের নিয়েই হেডলাইন তৈরি হয়েছে। আর এই খবর চোখে পরে রাজবাড়ীর ছোট রাণীমার। তিনি ধানুর ব্যাপারে খোঁজখবর নেয়। সে কোন বাড়ির মেয়ে কি করে সব। এদিকে রায়চৌধুরী বাড়িতে এখন খুশির মহল। সবাই ফুলকির জয় নিয়ে দারুণ খুশি।

Bengali serial

এরই মধ্যে জেঠুর ফোনে ফোন করে ছোট রানীমার সেক্রেটারি। তিনি ফোন করে জেঠুকে বলেন তিনি নিজে আসতে চান রায় চৌধুরী বাড়িতে। ফুলকি তো খুবই খুশি এই কথা শুনে। সবাই বেশ উত্তেজিত হয়ে পরে এই খবর পেয়ে। আসলে ধানুর জন্য সম্বন্ধ নিয়ে রায়চৌধুরী বাড়িতে আসতে চলেছে রাণীমা।

আর অন্যদিকে জেলে রুদ্রর সাথে দেখা হয় রুদ্রর এক লোকের। যাকে দিয়ে রুদ্র ফুলকির তাবিজ চুরি করিয়েছিল। সে এসে রুদ্রকে বলে ফুলকির তাবিজের ভিতর এমন এক কাগজ লুকিয়ে আছে যার রুদ্রর কাজে লাগতে পারে। কিন্তু রুদ্রকে সেটা সে এমনি এমনি দেবে না। রুদ্র যদি নগদ ১০ হাজার টাকা দিতে পারে তাহলেই সেই তাবিজের কাগজ দিতে পারে সেই লোকটি।

আরও পড়ুনঃ ব্রাহ্মণ হয়ে রোজা? হঠাৎ কেনো রোজা রাখলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি? কারণ জানলে চমকে যাবেন আপনিও!

অনেক ভেবে চিনতে তারপরই লোকটির কথায় রাজি হয়ে যায় রুদ্র। জেলের মধ্যেই এক পুলিশ অফিসারের সঙ্গে ইতিমধ্যেই হাত মিলিয়েছে সে। তার থেকে ফোন নিয়ে তিওয়ারিকে ফোন করে টাকার ব্যবস্থা করতে বলে এবং ওই কাগজটা নিয়ে আসতে বলে। পরের দিন তিওয়ারি রুদ্রর কথা মত টাকা দিয়ে তাবিজের ভেতরে থাকা কাগজটা নিয়ে আসে। রুদ্র হাত কাগজটা হাতে পেয়ে অবাক হয়ে যায়। সেখানেই লেখা ছিল ফুলকির জন্ম পরিচয়। ফুলকি হলো আসলে ওই রাজমহলের রাজকন্যা।

Back to top button