“বাবার স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য, অনেকদিন পর এরম চরিত্র পেলাম” নতুন রূপে ছোটপর্দায় রুকমা রায় …

বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রূকমা রায়। কিরণমালা (Kiran Mala), খড়কুটো (Khorkuto) থেকে শুরু করে দেশের মাটি (Desher Mati), লালকুঠি (Laal Kuthi), ইত্যাদি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunodoy Banerjee) -র সঙ্গে রূকমার জুটি দর্শকরা খুবই পছন্দ করেছেন বাংলা সিরিয়ালে।
লালকুঠি ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু এরমধ্যে রূকমা নতুন কোনও ধারাবাহিকে ফেরেননি। দর্শকরা বহুদিন ধরেই তার ফেরার অপেক্ষায় ছিলেন। অবশেষে নতুন ধারাবাহিকে ফেরার খবর দিলেন অভিনেত্রী। খুব শীঘ্রই তিনি এবার ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush) নামের নতুন একটি ধারাবাহিকে ফিরতে চলেছেন।
অভিনেত্রী সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে তার ফেরার খবর নিশ্চিত করেছিলন। রূকমা জানিয়েছিলন, “আমি আবার ছোট পর্দায় ফিরছি খুব শীঘ্রই। তবে যেহেতু প্রোমো এখনও অনএয়ার হয়নি, তাই এই নিয়ে বেশি কথা বলতে পারব না। তবে আসছে।” নতুন ধারাবাহিকে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন এক নতুন মুখ।
আর এইবার অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানালেন, ” একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। এই গল্পটা এখনকার ধারাবাহিকের নিরিখে একেবারেই আলাদা বলে মনে হয়েছিল। দর্শক একদম নতুন একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন। চরিত্রের নাম পূর্ণা। সে যেন এই হিমাচলের পাহাড়ি শহরগুলোর মতোই। খুবই প্রাণোচ্ছ্বল একটি মেয়ে। ধারাবাহিকের টিমের সকলেই খুব পরিশ্রম করছেন। আশা রাখি, আমাদের কাজ দর্শকের পছন্দ হবে।”
View this post on Instagram
রুকমা পরিচিতি পেতে শুরু করেন ‘কিরণমালা’ ধারাবাহিক থেকে। এরপর ‘বাঘ বন্দী খেলা’ থেকে শুরু করে একাধিক মেগা সিরিয়ালের মাধ্যমে সকলের মন জয় করেছেন। কিছুদিন আগে বড় পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী। তথাগত মুখোপাধ্যায়ের এই ছবির নাম ‘গোপনে মদ ছাড়ান’। এছাড়াও রুকমাকে দেখা গিয়েছে জি ফাইভের ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে। এবার শুধু দেখার বিষয় পূর্ণা কি পারবে দর্শকদের মন জয় করতে?

