আসছে রুকমা রায়ের নতুন ধারাবাহিক! ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং! কোন চ্যানেলে আসছে এই মেগা?

এই মুহূর্তে বাংলা বিনোদন (Entertainment) জগতের অন্যতম জনপ্রিয় দুটি চ্যানেলের নাম বলতে বলা হলে প্রথমে মাথায় আসে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star jalsha) কথা। প্রতিমুহূর্তে এই চ্যানেল গুলিতে নতুন নতুন সব মেগা সিরিয়ালের (Mega Serial) আগমন ঘটছে আবার টিআরপির অভাবে অন্তিম পর্বের মধ্যে দিয়ে সেই তাড়াতাড়ি টেলিভিশন ছেড়ে বিদায় নিচ্ছে।

এই প্রধান চ্যানেল গুলির মেগা সিরিয়ালের মধ্যে দিয়ে বাংলার দর্শকদের কাছে নিজেদের তুলে ধরছেন একাধিক নতুন মুখ অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে অনেকেই দর্শকদের মনের পাকাপাকি জায়গা তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন এবং অনেকেই কাজের অভাবে অথবা অন্য কোন কারণে হারিয়ে যাচ্ছেন। যে সমস্ত অভিনেত্রীরা দর্শকদের ভীষণ প্রিয় হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রুকমা রায় (Rooqma Roy)। স্টার জলসার কিরণমালা ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকদের মনে ছেয়ে গিয়েছেন তিনি।

কিছুদিন আগেই সান বাংলা (Sun Bangla) চ্যানেলে কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিক রূপসাগরে মনের মানুষের অন্তিম পর্বের সম্প্রচার হয়েছে। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী রুকমা রায়কে। অল্পদিনের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের প্রিয় হয়ে গিয়েছিল কিন্তু টিআরপিতে (TRP) তেমন ভালো ফল করতে না পারায় খুব বেশিদিন বিরাজ করতে পারেনি এই মেগা।

এই ধারাবাহিকটি শেষ হবার পর পরই হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছিলেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। জানা গিয়েছে সমস্ত কাজ থেকে একটি লম্বা ছুটি নিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিতে ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেই সব ভালো মুহূর্তের সাক্ষী হয়েছেন দর্শকমহল। তবে এইবার তার কাজে ফেরার পালা। তার অনুরাগীরা অধীর আগ্রহে বসে রয়েছেন তাকে নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখার আশায়।

ধারাবাহিককে ফিরছেন রুকমা

তবে এখন প্রশ্ন হচ্ছে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত একটি জনপ্রিয় ওয়েব সিরিজ নষ্ট নীর-এর পরবর্তী সিজনে জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের সাথে একসঙ্গে কাজ করতে দেখা যাবে তাকে। এই ওয়েব সিরিজের শুটিং চলাকালীনই তার কাছে একাধিক ধারাবাহিকের প্রস্তাব এসেছে। খুব তাড়াতাড়ি কোনো এক প্রধান চ্যানেলের প্রধান চরিত্রে দেখা মিলবে তার।

Back to top button