আবার ছোটপর্দায় রুকমা! কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক? কে থাকছে তার বিপরীতে? খবর প্রকাশ পেতেই জানতে উৎসুক দর্শক

রুকমা রায় একজন বাঙালি টেলিভিশন অভিনেত্রী, যিনি মূলত টেলিভিশন সোপ অপেরায় অভিনয় করেন। তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে মাম্পি’র, লালকুঠি ধারাবাহিকে অনামিকা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। তিনি অনেক সোপ অপেরা এবং ওয়েব ধারাবাহিকে মুখ্য এবং সহায়ক ভূমিকাতেও অভিনয় করেছেন।

এছাড়াও তিনি পরিচালক তথাগত মুখার্জি পরিচালিত বাংলা চলচ্চিত্র গোপনে মদ ছাড়ুন-এ কাজ করেছেন। ‘স্টার জলসা’র (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ (Desher Mati) শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে রোমান্টিক জুটি হিসেবে বেজায় জনপ্রিয় রাজা – মাম্পি চরিত্র দুটি।

ধারাবাহিকে মাম্পি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। তার অভিনয় দর্শকদের মধ্যে আলাদাই দাগ কেটেছে। বলাই বাহুল্য, রুকমার অনুরাগীরা রীতিমতো হাপিত্যেশ করে অপেক্ষায় ছিলেন কবে রুকমা ফিরবেন ধারাবাহিকে। শাশুড়ি বৌমার ঝগড়া নইলে পারিবারিক অশান্তিতে জেরবার ছোটপর্দার ধারাবাহিক।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

সেই একঘেয়েমি কাটাতে একের পর এক নয়া কনসেপ্ট নিয়ে হাজির হচ্ছেন টেলিভিশনের(television) পরিচালকেরা। কিছু মাস আগেই সেই তালিকায় নতুন নাম লিখিয়েছিল ‘লালকুঠি'(Laalkuthi)। রহস্য গল্প নিয়ে দান বেধেছিল চিত্রনাট্য। যা দেখে বেশ রোমাঞ্চ অনুভব করেছিলেন দর্শক মহল। রুকমা রায়ের অসাধারণ অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল। এবার আর একবার তার অনুগামীদের মুখে হাসি ফুটিয়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে রুকমা রয়।

এইবার রুকমা রায় কে দেখা যাবে নামিদামি প্রোডাকশন হাউস এসভিএফের একটি ধারাবাহিককে নায়িকা হিসেবে। ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গেছে। তার বিপরীতে থাকছেন এক জনপ্রিয় অভিনেতা। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন অঞ্জনা বসু। জানা গেছে এপ্রিল মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে এই নতুন ধারাবাহিকের শুটিং। এবং ধারাবাহিকটি টেলিকাস্ট হবে সান বাংলা চ্যানেলে। আর এই প্রথমবার রুকমা কাজ করছেন সান বাংলায়।

Back to top button