‘আমার ছেলে যখন খুশি তখন মেয়েদের নিয়ে বাড়িতে আসবে’, রূপের মায়ের মুখে এমন কথা শুনে অবাক গিনি!

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে এখন ধামাকাদার পর্ব চলছে। সদ্য শেষ হল ধারাবাহিকে গিনির (Gini) বিয়ের ট্র্যাক। মেঘ বহুবার চেষ্টা করেছিল গিনিকে রূপের (Roop) হাত থেকে বাঁচাতে। কিন্তু ময়ূরী (Mayuri) সকলের সামনে মেঘকেই (Megh) ভুল প্রমাণিত করে। রূপের সঙ্গে বিয়ে করেছে গিনি। রূপ মেঘের পাড়ার একজন লম্পট ছেলে। তার সঙ্গে বহু মেয়ের সম্পর্ক রয়েছে। তবুও ময়ূরীর কথায় সম্পত্তির লোভে গিনিকে বিয়ে করে রূপ।
বিয়ের দিন থেকেই রূপ এমন কিছু ঘটনা ঘটিয়ে চলেছে, যেখানে মিলির মনেও রূপকে নিয়ে সন্দেহ জন্মেছে। রূপ মিলির সঙ্গে বাজে ব্যবহার করে। বিয়ের দিন বন্ধুদের সঙ্গে মদ পান করে। রূপের এরূপ চেহারা দেখে মিলিরও মনে হয়েছে হয়তো মেঘ রূপের ব্যাপারে ঠিক বলেছে। যদিও সেটা অনেক দেরি হয়েগিয়েছে। নীল (Neel) মেঘের স্বামী হয়েও মেঘকে বিশ্বাস করেনি।
ময়ূরীর কথায় মেঘকে ভুল বুঝে তাকে ডিভোর্স দিয়ে ময়ুরীকেই বিয়ে করবে বলে ঠিক করেছে। তবে ময়ূরীর জন্য গিনির জীবনটা শেষ হয়ে গেল। মেঘ গিনিকে বারংবার রূপের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু গিনি মেঘের কথা পাত্তা দেয়নি। তবে আর বেশিদিন নয়, এবার রূপের আসল চেহারা প্রকাশ পাবে গিনির সামনে।
গিনি বিয়ের পর দেখতে পাবে রূপ তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে নিয়ে ঘরে মদ্যপান করছে। যা দেখে অবাক হয়ে যায় গিনি। গিনি তার শাশুড়িকে বলতে গেলে, শাশুড়িও রূপের সাথ দেয়। আমরা আগেই জেনেছি, রূপের মা রূপের এই কাজকে প্রশ্যই দিয়ে এসেছে। সে তার ছেলের খারাপ মুখোশটিকে ঢেকে রেখেছিল। মদ্যপ রূপ গিনির উপর হাতও তুলবে।
বিয়ের পর গিনি বুঝতে পারবে আসলে মেঘ তাকে সব ঠিক কথা বলেছিলো। ময়ূরী গিনিকে ঠকিয়েছে। আমরা আগেও শুনেছি, গিনি মেঘের কাছে ক্ষমা চাইবে। সাথে ময়ূরীর আসল চেহারা নীলের সামনে তুলে ধরবে, এমন কথাও গিনি মেঘকে বলবে। এবার নীল গিনির মুখে সব সত্যি জানতে পেরে কি পদক্ষেপ নেবে, তাই দেখার।
View this post on Instagram

