মেয়েবেলার শুটিং করতে রূপা গাঙ্গুলি পারিশ্রমিক নেন লক্ষাধিক! সেই সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের, জানেন কি কত সেই অর্থের পরিমাণ?

টেলিভিশনের একের পর এক জনপ্রিয় ধারাবাহিক যখন বন্ধ হচ্ছে, দর্শকের হৃদয় তখন ভারাক্রান্ত। প্রতিদিনের সন্ধেবেলার সঙ্গী যে তারা। কিছু গল্প মনে না ধরলেও চরিত্রগুলো যেন একেবারে হৃদয়জুড়ে থাকে। আসলে একটা কথা বলতেই হবে চরিত্রগুলো এতটাই কাছের হয়ে ওঠে দর্শকের কাছে যে তাদের আর দেখা যাবে না, সেটাই মেনে নিতেই পারেন না। বন্ধের খবরের মাঝেই মাঠ কাঁপাতে বেশ কয়েকটি সিরিয়ালের নাম সামনে এসেছে। তার মধ্যে স্টার জলসার ‘মেয়েবেলা’ অন্যতম। তার কারণ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ।

বহু বছর পর অভিনয়ে ফিরেছেন রূপা গঙ্গোপাধ্যায়। ‘মেয়েবেলা’ সিরিয়ালে তাঁকে নিয়মিত দেখেন দর্শক। সিরিয়ালে নায়কের মা বীথি চরিত্রে তাঁকে দেখেন দর্শক। ছেলের নতুন বিয়ের পর থেকেই শুরু হয়েছে এক টানাপড়েন। ছেলের বৌকে মোটে পছন্দ করছেন না শাশু়ড়ি। রূপাকে এমন চরিত্রে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। ফলে নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই নানা রকম মন্তব্য উড়ে এসেছিল।

তবে সব কিছুকে উপেক্ষা করে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি।সিরিয়ালে শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব এই প্রথম নয়। আগেও এমন গল্প দেখেছেন দর্শক। কিন্তু এই সিরিয়ালের ক্ষেত্রে দর্শকের প্রধান উত্তেজনা ছিল রূপাই। এত বছর পর তাঁকে দেখার অপেক্ষাতেই ছিলেন সবাই। কিন্তু এমন মন্তব্য আভাস দিচ্ছে অন্য কিছুরই।

‘মেয়েবেলা’ সিরিয়ালে রাজি হওয়া প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেছিলেন, “আমি একটিই শর্ত দিয়েছিলাম। আমার শর্ত ছিল— গল্পটা বাস্তবসম্মত হতে হবে। অন্দরসজ্জায় পর্দার বেগনি চড়া রং থাকবে না। অতিরঞ্জিত কিছু থাকবে না। যে হেতু আমি রিনা’দি (অপর্ণা সেন), কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি, তাই চরিত্রটা যাতে পর্দায় দেখতে বাস্তবসম্মত লাগে, সেটাই চেয়েছি।”

বহু বছর পর মেয়েবেলা ধারাবাহিকের মধ্যে দিয়ে তার কামব্যাক। কিন্তু ধারাবাহিকের শুরুতেই তিনি নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি মাসে মাত্র ১৫ দিন শুটিং করবেন। আর ধারাবাহিক নির্মাতারা তার এই শর্তে রাজি হয়ে যান অর্থাৎ মাত্র ১৫ দিনের মধ্যে রূপা গাঙ্গুলির ৩০ টি এপিসোডের শুটিং তাদের করে ফেলতে হয়। আর এই ধারাবাহিকের জন্য প্রতি মাসে তিনি প্রায় নয় লক্ষ টাকা পারিশ্রমিক নেন। টলিউড ইন্ডাস্ট্রিতে রূপা গাঙ্গুলী একমাত্র যিনি এত বেশি পারিশ্রমিক নেন ধারাবাহিকের জন্য।

Back to top button