‘টাকা না দিলে বাড়ি থেকে বেরিয়ে যাও!’, বিয়ে করার আসল কারণ গিনিকে বুঝিয়ে দিল রূপ

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। প্রত্যহ সামনে আসছে ধারাবাহিকের এক একটা ধামাকাদার পর্ব। খুব শীঘ্রই ময়ূরীর (Mayuri) আসল রূপ সামনে আসবে সকলের। নীলের (Neel) জীবন থেকে মেঘকে (Megh) সরাতে একের পর এক চক্রান্ত করে চলেছে সে। প্রথমে মেঘের সঙ্গে রূপের (Roop) নাম জড়িয়ে মেঘকে সকলের সামনে দুর্শ্চরিত্র প্রমান করার চেষ্টা করে।

নীল ময়ূরীর কথা বিশ্বাস করে মেঘকে ডিভোর্স দিয়ে ময়ুরীকেই বিয়ে করতে রাজি হয়। এদিকে গিনি (Gini) মেঘের কথা না শুনে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে করে, যে একটা লম্পট। বিয়ের দিন থেকেই রূপের আসল চেহারা লাল (Lal) ও মিনির(Mini) সামনে আসে। কিন্তু সেই কথা ভয়তে কাউকে জানায় না তারা। মেঘ যদিও বারংবার সকলকে সমাধান করে।

মেঘ জানে রূপ কাউকে ভালোবাসে না। সে শুধুই মেয়েদের ব্যহার করে ছেড়ে দেয়। কিন্তু গিনির সময় বিয়ে পর্যন্ত কথা এগিয়ে যায়। তখন ময়ূরীর কথায় সম্পত্তির লোভে গিনিকে রূপ বিয়ে করে। রূপ তার বাবাকে বলে সে গিনিকে একটা শর্তেই বিয়ে করবে যদি তাকে টাকা দিতে কখনোই তার বাবা দ্বিধাবোধ না করে। অন্যদিকে, ময়ূরী জানত যদি রূপ চুপচাপ বিয়ে করে নেয়, তাহলে মেঘ সকলের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে।

বিয়ের পর গিনি এবার একের পর এক সত্যের সামনা করছে। শ্বশুরের কাছ থেকে গিনি জানতে পারে, রূপ তাকে মিথ্যা কথা বলেছিল যে সে তার বাবাকে ব্যবসায় সাহায্য করে। আসলে রূপ কোনও উপার্জন করে না, সে শুধুই তার বাবার টাকায় খায়। তবে রূপের শ্বশুর এবার রূপকে টাকা দেবে না বলে জানায়। সে বলে, রূপ যদি কাজ করে, তবেই তার পারিশ্রমিক পাবে।

রূপ তার বাবার কথা শুনে ভাবে, তাহলে রূপের গিনিকে বিয়ে করাই অর্থহীন হয়েছে। তাই সে গিনিকে সব সত্যি বলে দেয়। পাশাপাশি ময়ূরীর সমস্ত কথাও গিনির সামনে রাখে। আর যেহেতু রূপের বাবা রূপকে টাকা দেবে না, তাই রূপ গিনিকে বাড়ি থেকে চলে যেতে বলে। সে আর এই বিয়ে মানে না। হয়তো এভাবে রূপ নিজের মুখোশ খুলবে গিনির কাছে। রূপের সব কথা শুনে গিনি কি পদক্ষেপ নেবে?

