মিতুলের জীবনে নতুন অভিশাপ হয়ে ফিরে আসছে রণ, এইবার এই বিপদ থেকে কী করে সবাইকে রক্ষা করবে মিতুল?

বাংলা জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম খেলনা বাড়ি (Khelna bari)। বিখ্যাত বাংলা বিনোদন মাধ্যম জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত এই সিরিয়াল বেশ কয়েকমাস ধরেই দর্শকদের পছন্দের তালিকায় ভালোই জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, টিআরপি তালিকাতেও আগাগোড়া নিজেদের ভালো অবস্থান ধরে রেখেছে এই সিরিয়াল।
জীবনে এগোনোর পথে মিতুলের লড়াই
ইন্দ্রর সৎ ভাই রণ ইন্দ্রের প্রথম স্ত্রী অন্তরাকে মেরে ফেলেছিল। সে কারোর ভালো সহ্য করতে পারেনা। মিতুল বউ হয়ে বাড়িতে আসার পর থেকে একের পর এক কান্ড ঘটিয়েছে সে। একাধিকবার বিপদের মুখে ফেলেছে মিতুলকে। বেশ কিছু বার মৃত্যু মুখেও ঠেকে দিয়েছিল তাকে। কিন্তু এই সমস্ত কিছুর সাথে লড়াই করে প্রতিবার বেছে ফিরেছে মিতুল।
জন্ম দেওয়ার পরেই সন্তানহারা মিতুল
নিজের পাশাপাশি মিতুল তার স্বামী ইন্দ্র এবং বাড়ির প্রত্যেককে রণ এর হাত থেকে রক্ষা করে এসেছে। কিন্তু শেষমেষ মিতুলের জীবনের সবথেকে সুন্দর উপহার তার ছেলেকে বহু বছরের জন্য দূরে করে দিয়েছিল তার শত্রুপক্ষ। সেই পরিস্থিতি থেকে নিজেকে সামলে আবারো সংসারের হাল ধরেছিল মিতুল।
মিতুলের জীবনে অভিশাপ রূপে রণ
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী জানা গিয়েছিল এক বিস্ফোরণে মারা গিয়েছে রণ। এবং তার খুনিকে ধরতে মরিয়া অলকা। এই খুনের পেছনে পুলিশের সন্দেহভাজন হয়েছে গুগলি। কিন্তু মিতুল নিজের বুদ্ধি খাটিয়ে সবকিছু সামলে নিচ্ছে। এরই মাঝে প্রকাশ পেল ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে অবাক গোটা দর্শক মহল। জানা গেল মরে যায়নি রণ। সে আবার ফিরে এলো।
সম্প্রতি এই মৃত্যুর তদন্তকারী অফিসার পাল্টে গেল। এরপর মিতুল আর তার পরিবারের জীবন কোন স্রোতে বইবে সেই কথাই ভেবে উঠতে পারছিলেন না দর্শকরা। সেই সময় সামনে এলো এই ধামাকা খবর। ফিরে আসছে রণ। মিতুলের জীবনকে আরও একবার দুর্বিষহ করে তুলতে এবং টিআরপিতে খেলনা বাড়িকে আবারো শীর্ষে পৌঁছে দিতে ধারাবাহিকে ফিরছে ভিলেন।
View this post on Instagram

