ফুলকি রোহিতের নিজের বোন! সব প্ল্যান মাফিক সাজালেও একটা ছোট্ট ভুল করে বসলো রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্র শালিনী এবং রিকি মিলে যোগী সন্ন্যাসীদের ছদ্মবেশ নেয়। আসলে তারা ফুলকির বাড়িতে গিয়ে জন্মের সময় কি পাওয়া গিয়েছিল সমস্ত কিছু জানতে যায়। রিকিরা যখন ফুলকিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখনই মাঝপথে ফুলকিদের সাথে মুখোমুখি হয়ে রুদ্ররা। ফুলকির ওই সাধুকে দেখে সন্দেহ হয়। ফুলকির মনে মনে তো সাধু বাবাকে দেখে সন্দেহ বাড়তে থাকে। সবাইকে বলে যে সাধুবাবাকে দেখে তার খুব চেনা মনে হয়েছে। তার হাঁটাচলা একেবারে হুবহু রুদ্রর মত। ফুলকির কথা শুনে রোহিত বেশ ভয় পেয়ে যায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

এদিকে রুদ্রর কথা অনুযায়ী সমস্ত প্ল্যান সাজাতে থাকে তার লোকেরা। ইচ্ছে করে এক ছেলেধরা পুলিশের কাছে ধরা দেয়। আর অংশু যখন জেরা করে তখন রুদ্রর শেখানো কথাই বলতে থাকে। আর ওই ছেলেধরার মুখে এই সব কথা শুনে অংশু ছুটে যায় রায়চৌধুরী বাড়িতে সবকিছু জানানোর জন্য।

তারপরে রায়চৌধুরী বাড়িতে গিয়ে অংশু জানায় কিভাবে একটা ছেলে ধরা ওই একই দিনে হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি করে নিয়েছিল এবং ৩রা মার্চ বাচ্চাটিকে একটি ভ্যাটে ফেলে দিয়ে আসে। ফুলকি তখন বলে ৩রা মার্চ তার বাবা-মা ও একই জায়গা থেকে থাকে কুড়িয়ে পেয়েছিল। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। একই দিনে কিভাবে এই কাকতালীয় ঘটনা ঘটতে পারে সেটাই ভাবতে থাকে সবাই। ফুলকির এই কথাই তো সকলের মনে সন্দেহ তৈরি হয়। তখন রোহিত সবাইকে বলে ফুলকি এবং তার ডিএনএ পরীক্ষা হবে আর তাতেই প্রমাণ হয়ে যাবে সবকিছু।

আরও পড়ুনঃ জলসাকে বলে বলে গোল দিচ্ছে জি! টিআরপি তালিকায় জায়গা নেই জলসার! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা!

কিন্তু ফুলকি তো এই সমস্ত ঘটনায় মনে মনে বেশ ঘাবড়ে যায়। তার মনে একটা বিপদের আশঙ্কা তৈরি হয়। রোহিত ফুলকিকে সাহস দিয়ে বলে এর আগেও ফুলকি আর রোহিতের সম্পর্কে অনেক বাধা এসেছে কিন্তু তারা একসঙ্গে সেই বাধা পেরিয়েছে এবারেও তারা একসঙ্গে এই বিপদ কাটিয়ে উঠবে। রোহিতের কথায় একটু ভরসা পায় ফুলকি। এবারে দেখার অপেক্ষা নতুন কোন বিপদ আসছে তাদের সম্পর্কে।

Back to top button