প্রমাণ খুঁজতে দিল্লি পাড়ি দিল রোহিত ফুলকি! হাতে এলো রুদ্র বধের মোক্ষম অস্ত্র! ফাঁ’স আজকের!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র তো নিজেকে একেবারেই সামলাতে পারছে না। রাগে একেবারে টগবগ করে ফুটছে। তারপর ধানু ও রুদ্রর উকিলের নিজেদের নিজেকের পক্ষের যুক্তি তর্ক শুরু হয়। তবে ফুলকিদের কাছে একমাত্র প্রমাণ হলো ওই হারিয়া, তাই এই প্রমাণে রুদ্রকে শাস্তি দেবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে।

ফুলকি ভাবতে থাকে আর কিভাবে প্রমাণ করা যায় যে রুদ্র এই অপরাধ করেছে। তারপরই ফুলকির মাথায় আসে রুদ্র কার ছেলে, তার বাবাও ছিল একজন দাগী আসামি। তাই রুদ্রর রক্তেও অপরাধ মিশে গেছে। সেটা বলতেই কাঠগড়ায় ওঠে লাবণ্য আর যখনই লাবণ্য এই কথা বলতে যাবে রুদ্র বিপদ বুঝে নাটক শুরু করে আর কোর্টের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তাই সেদিনের মতন কোর্টের কাজ আটকে যায়।
রোহিত ফুলকিরা বাড়ি গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে রুদ্রর বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করা যায়। এই জন্যই তারা দিল্লি যাওয়ার প্ল্যান করে। সেখানে গিয়ে রুদ্রর বিরুদ্ধে যেকরেই হোক প্রমাণ নিয়ে আসতেই হবে। তাই তারা গোছগাছ করতে থাকে। তথার মৃত্যু নিয়ে যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেটাই কোর্টে প্রমাণ হিসেবে দেখতে হবে।
আরও পড়ুনঃ ছদ্মবেশে বাঘের ডেড়ায় ঢুকে পড়লো পারুল রায়ান! বন্দুকের ডগায় টগর! কিভাবে বোনকে বাঁচালো পারুল? ফাঁ’স আজকের পর্ব!
ওদিকে ঈশিতা রুদ্রর সাথে থানায় দেখা করতে যায়। সেখানে তো রুদ্র দিব্যি আছে, একদম সুস্থ। ঈশিতা গিয়ে রুদ্রকে খবর দেয় যে রোহিত আর ফুলকি দিল্লি যাচ্ছে। এই খবর পেয়ে তো রুদ্র বেশ ঘাবড়ে যায়। আবার তারা হঠাৎ দিল্লি কেন যাচ্ছে সেটাই বুঝতে পারছে না। পরের দিন দিল্লি পৌঁছায় ফুলকি রোহিত। সেখানে গিয়ে পুলিশের সাহায্য নেয়। কিন্তু তথার মৃত্যু সম্পর্কে এখনো কোনো সমাধান হয়নি। ফুলকি তো জানে যদি রুদ্র একবার জেল থেকে মুক্তি পায় তাহলে গোটা রায় চৌধুরী পরিবারকে শেষ করে দেবে।

