ছদ্মবেশে বাঘের ডেড়ায় ঢুকে পড়লো পারুল রায়ান! বন্দুকের ডগায় টগর! কিভাবে বোনকে বাঁচালো পারুল? ফাঁ’স আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলকে সাহায্য করবে না বলে ফিরিয়ে দেয় রায়ান। রায়ান না গেলেও পারুল একাই যাবে তার বোন টগরকে সমীরণ এর হাত থেকে উদ্ধার করতে জানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই রায়ান এসে পারুলের হাত ধরে বলে একা একা গিয়ে পারুলকে আর বিপদে পড়তে দেবে না রায়ান, সেও যাবে পারুলের সাথে।

তারপর গ্রামের সবাই মিলে চারিদিকে ছড়িয়ে পড়ে টগরকে খুঁজতে। তখনই পারুলের এক দাদা এসে বলে টগরকে যদি সমীরণ নিয়ে যায় তাহলে পাখি সমীরণের খোঁজ দিতে পারবে। পাখি সবসময় সমীরণ আর তার মামার সাথেই থাকে। তখন রায়ান এবং পারুল মিলে যায় পাখির থেকে সবটা জানতে। পারুল গিয়ে পাখিকে চেপে ধরে প্রথমে তো পাখি কিছুই বলতে চায় না, পারুল তখন পাখিকে রাগের বশে মারতে শুরু করে রায়ান কোনরকমে পারুলকে সামলায়। তারপর পাখি সবটা খুলে বলে।
পাখি বলে সমীরণ টগরের ক্ষতি করবে বলে শহর থেকে একজনকে নিয়ে এসে টগরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বাগান বাড়িতে নিয়ে গেছে। এই কথা শুনে পারুল রায়ান ছুটে যায় সেখানে। ওদিকে তুর্য তো টগরকে নিজের ফাঁদে ফেলেছে। তারপর শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা টগরকে খাইয়ে অজ্ঞান করে সমীরণের হাতে ছেড়ে দিয়ে চলে যায়।
আরও পড়ুনঃ ছোট থেকে টিভির পর্দার মহাভারত ও রামায়ন দেখার অনুমতি পাননি কঙ্কনা! ছিল মা অপর্ণার কড়া বারণ! কারণ জানলে আপনিও অবাক হবেন!
তারপর সেখানে পৌঁছে পারুল এবং রায়ান। কিন্তু সমীরনের সাথে অনেক গুন্ডা ছিল তাদের হাতে অস্ত্র ছিল। তাই রায়ান যেতে দেয় না পারুলকে। তখনই সেখান দিয়ে শিব পার্বতী সেজে একদল সিধে আনতে বেরিয়েছিল। তাদের থেকেই তাদের পোশাক নিয়ে ছদ্মবেশে সমীরণের বাগান বাড়িতে ঢোকে। এরপর কোন রকমই সমীরণ এবং সবার চোখ ফাঁকি দিয়ে পারুল রায়ান ঢোকে বাগান বাড়ির ঘরে। সেখানে চারিদিকে টগরকে খুঁজতে খুঁজতে একটা ঘরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর টগরকে নিয়ে বেরোতে গিয়েই ধরা পরে তারা। এবারে কি হবে সেটাই দেখার অপেক্ষা।

