নিজে দাঁড়িয়ে থেকে শালিনীর সাথে রোহিতের বিয়ে দিল ফুলকি! স্যারের জন্য সব করতে পারে সে

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় একটি হলো ‘ফুলকি’ (Phulki)। দর্শকদের ভালোবাসায় শুরু থেকেই শীর্ষে অবস্থান করছে এই মেগা। প্রায় প্রত্যেক সপ্তাহে দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে দেখা যায় এই ধারাবাহিকের নাম। সেই শুরুর দিনটা থেকেই থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি।
বর্তমানে টেলিভিশনের পর্দায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে অত্যন্ত সফলতার সাথে আকর্ষণীয় গল্প পরিবেশন এর মাধ্যমে নিজেদের টিআরপি ধরে রেখেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের শুরুটা হয়েছিল একবারে অন্যরকম একটি গল্প নিয়ে। পর্ব যত এগিয়েছে নায়িকার জীবনে বেড়েছে সমস্যা। তবে তার মাঝেও নিজেকে সুন্দর ভাবে টিকিয়ে রেখেছে ফুলকি।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, নানা রকম ভাবে রোহিত এবং ফুলকির জীবনে সমস্যার সৃষ্টি করেই চলেছে রোহিতের নিজের জামাইবাবু রুদ্র। সে কিছুতেই ফুলকিকে সহ্য করতে পারে না রহিতের সাথে। ফলে নানারকম ভাবে তাদের দুজনের ক্ষতি করার চেষ্টা করে আর প্রত্যেকবার ফুলকির সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বিফল হয়।
অন্যদিকে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী আবারো তার জীবনে ফিরে আসায় রোহিতকে হারানোর ভয় তৈরি হয় পুলিশির মনে। নানা রকম ভাবে ফুলকির নামে রোহিতের গানে বিষ ঢালতে থাকে শালিনী। কিন্তু পরে সে নিজের দোষটা বুঝতে পারে। তাই একটু হলেও ফুলকিকে বিশ্বাস করার চেষ্টা করছে রোহিত। কিন্তু এর মাঝেই ঘটে গেল এমন এক ঘটনা যার দরুন ফুলকি ভিতর থেকে একেবারেই ভেঙে গিয়েছে। সে শুধুমাত্র তার স্যারকে ভালো ভাবে দেখতে চায়। আর তার জন্যই একটা বড় সিদ্ধান্ত নিল সে।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য সুখবর! আবার এক হল ‘পিলুর’ রঞ্জা-মল্লার জুটি, ধ্রুবর ‘প্রিয়তমা’ হয়ে উঠলেন গ্ল্যামারাস ইধিকা
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি একটা নতুন বউয়ের যা যা দরকার অর্থাৎ বেনারসি শাড়ি শাখা পলা সিঁদুর আলতা সবকিছু একটা থালায় করে নিয়ে আসে রোহিতার সঙ্গে। সে তার স্যারকে বলে, “আপনি যদি শালিনী ম্যাডামকে ভালোবাসেন তাহলে বিয়ে করে ফেলুন।” ফুলকির এইসব কথা শুনে প্রচন্ড রেগে যায় রোহিত।
View this post on Instagram

