রোহিনীর বরের পরিচয় জানলো সকলে! গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্ব

রোহিনীর বিয়ের রহস্য ফাঁস গোটা জোড়াবাড়ির সকলের সামনে! অপরাজিতার রূপ দেখে ভয় পেয়ে গেল সকলে
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। গল্পের নায়িকা শ্যামলী। শুরুতে গ্রাম্য ছায়া ছিল তার মধ্যে। দিন দিন সে শহরের চৌখোশ বুদ্ধিমতী হয়ে উঠছে সে। জোড়াবাড়িতে গোটা পরিবারকে বেঁধে বেঁধে রাখছে নায়িকা।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৭ মে (Kon Gopone Mon Veseche Today Episode 17 May)
ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যাবে, রোহিনীকে মনের কথা জিজ্ঞেস করে অনিকেত। যে বিষয় মনে পীড়া দিচ্ছে সে কথা ভাগ করে নিলে মনে শান্তি পাওয়া যায়। তখনই রোহিনী বলে তার কষ্ট হচ্ছে না। তবে বিয়ের জন্য বাড়ির লোক জোড় করছে তাকে। কেন বিয়ে করতে চায় না রোহিনী? উত্তর খুঁজতে শ্যামলী বলে, রোহিনীর মনে নিশ্চয় কোনও খেদ রয়েছে। যার জন্য সে বিয়ে করতে চায় না। সেই উত্তর খুঁজতে রোহিনীরে দুর্বল জায়গায় আঘাত হানতে হবে।
এদিকে, জোড়াবাড়ি সরগরম। রোহিনীর বিয়ে নিয়ে উৎসাহ তুঙ্গে। বাড়ির সকলে মিলে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। কে কোন গয়না দিয়ে আশীর্বাদ করবে, কে কোন শাড়ি পরবে, কিভাবে আনন্দ করবে এসব নিয়ে মেতে গোটা পরিবার। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে বিয়ের তারিখ। যদিও অপরাজিতা মেয়ের বিয়ে নিয়ে অবগতই না।
বাড়ির সকলকে বিয়ে নিয়ে মাতামাতি করতে দেখে রোহিনী একসময় প্রতীককে ফোন করে বলে কেন সে সবকিছু জানা সত্বেও এমনটা করল? কী করল প্রতীক? কী জানে সে? বাধ্য হয়ে বাড়ির সকলকে রোহিনী বলে, সে বিবাহিত। সে এই বিয়ে করতে পারবে না। শ্যামলী বোঝে সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বেঁকিয়ে কাজ হাসিল করতে হয়।
আরও পড়ুন: ২০২৪ এর ক্যালেন্ডার দেখেই মাথা ঘুরে গেল পর্ণার! স্পষ্ট হয়ে গেল সমস্ত পুরনো স্মৃতি! ভয় পেয়ে গেল মৌমিতা!
আকাশ ভেঙে পড়ে অপরাজিতার মাথায়! তার সন্তান বিয়ের মতো বড় সিদ্ধান্ত লুকিয়েছে তার কাছ থেকে! তখন এলোপাথাড়ি হাত চালায় অপরাজিতা। রোহিনী জানায় সে আর সৌনক ভালোবেসে বিয়ে করেছে। সৌনকের কেউ নেই। অনাথ গরীব ছেলেকে কী মেয়ের স্বামী হিসেবে মেনে নেবে অপরাজিতা?

