২০২৪ এর ক্যালেন্ডার দেখেই মাথা ঘুরে গেল পর্ণার! স্পষ্ট হয়ে গেল সমস্ত পুরনো স্মৃতি! ভয় পেয়ে গেল মৌমিতা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকে দুঃখের ছায়া। প্রথমত নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা আর দ্বিতীয়ত চলতি সপ্তাহে প্রথম স্থান থেকে সরে গিয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। তবে ভক্তদের ধারণা নিজেদের আকর্ষণীয় প্লটের মাধ্যমে আবারো খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে এই মেগা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা কিছুদিন আগেই অসাবধানতাবশত এবং কিছুটা মৌমিতার জন্য ছাদ থেকে পড়ে যায়। ফলস্বরূপ পর্ণা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় এবং নিজের বিগত ১০ বছরের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। যদিও এরপরেও হাল ছাড়েনি সৃজন। সে এক নতুন গল্প লিখছে যার মধ্যে দিয়ে সমস্ত স্মৃতি ফিরে আসবে পর্ণার। আরো একবার দত্ত বাড়িতেই ফিরে আসছে নায়িকা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৩ মে (Neem Phuler Modhu Today Episode 13 may)

পর্ণার সর্বনাশের পরিকল্পনা করলো সুইটি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সুইটি অয়ন আর মৌমিতাকে বলে, পর্ণা একবার এই বাড়িতে পা রাখুক, সে খুঁচিয়ে খুঁচিয়ে সবকিছু মনে করিয়ে দেবে তাকে। আর পর্ণা মাথা ফেটে মরে যাবে। অয়ন সুইটিকে এসব করতে স্পষ্ট ভাবে বারণ করে। সে বলে যদি হিতে বিপরীত হয়? এসব করতে গিয়ে যদি ওর সবকিছু মনে পড়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? কিন্তু সুইটি মনে মনে ঠিক করে ফেলে কিছু একটা তাকে করতেই হবে।

বাড়িতে পা রাখতেই চমকে গেল পর্ণা

দত্ত বাড়িতে ঢুকেই পর্ণার মনে হতে থাকে এই বাড়িতে যেন সে আগেও এসেছে। এরপর ঠাম্মিকে প্রণাম করতেই তার মনে হয় এনার সঙ্গেও যেন তার অনেক বছরের সম্পর্ক। ঠাম্মি তখন বলে, নাতনি আর দিদার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের হয়। এরপর একে একে বাড়ির সকলের সাথে পরিচিত হয় পর্ণা। এর মাঝেই বাড়ির মধ্যে বেড়া দেওয়া দেখে অবাক হয়ে যায় সে। যখন জানতে পারে এই বাড়ি ভাগ হয়ে গেছে তখন অনেকটাই হতাশ হয় পর্ণা।

আরও পড়ুন: “শুকিয়ে গেছে শরীর!” সোশ্যাল মিডিয়ায় ‌বডি শেমিংয়ের শিকার অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী!

পুঁটিকে ভালোবেসে ফেললো পর্ণা

এর মাঝে পুঁটির সাথে আলাপ সেরে ফেলে পর্ণা। সে প্রথমে পুঁটিকে তার নাম জিজ্ঞাসা করে। তারপর একটু একটু করে কথা বলতে বলতে মন ভালো হয়ে যায় পর্ণার। পুঁটিকে চয়ন আর রুচিরার মেয়ের পরিচয় দেওয়া হয়। পর্ণা মনে মনে ভাবে, একজনকে অন্তত মনের মতন পাওয়া গেল যাকে নিয়ে গোটা দিন কেটে যাবে। এতকিছু ঘটে যাচ্ছে এদিকে পাত্তা নেই কৃষ্ণার। সে কিছুতেই নিচে আসতে চায় না। বাড়ির এদিক-ওদিক ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে ২০২৪ এর ক্যালেন্ডার চোখে পড়ে যায় পর্ণার। এটা দেখা মাত্রই কেমন যেন সবকিছু গুলিয়ে যেতে শুরু করে তার।পর্ণাকে দেখে ভয় পেয়ে যায় সৃজন।

 

Back to top button