খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় রোহন-সৌমিতৃষা! আসছে প্রধান চ্যানেলের নতুন মেগা!

টেলিভিশনের পর্দার (Television) দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha kundu)। দুজনের ছোট পর্দার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। বর্তমানে দুজনের বড় পর্দা এবং ওয়েব সিরিজ জগতে ছুটিয়ে কাজ করছেন দুজনে শেষবার সৌমিতৃষাকে মিঠাই ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং রোহনকে দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। তারপর থেকে বেশ কয়েক মাস কেটে গিয়েছে দুজনের একজনকেও টেলিভিশনে ছোটপর্দায় দেখা যায়নি। তবে এবার সামনে এলো, দারুণ সুখবর।

খুব শীঘ্রই একসাথে ফিরতে চলেছে সৌমিতৃষা এবং রোহন।তবে কি একসঙ্গে একই ধারাবাহিকে ফিরতে চলেছেন দুজনে? সৌমিতৃষা আগেই জানিয়েছিলেন বড় পর্দায় কাজ করলেও যদি কখনো ছোট পর্দায় কাজ করার সুযোগ আসে তাহলে অবশ্যই ছোট পর্দায় কাজ করবেন তিনি। কারণ সেখান থেকেই সৌমিতৃষার যাত্রা শুরু। অন্যদিকে রোহনও ছোট পর্দায় কাজ করতে আগ্রহী। তাই এইসব মিলিয়েই দর্শকরা মনে করছেন হয়তো এবারে নতুন ধারাবাহিকে এই নতুন জুটিকে দেখা যেতে চলেছে।

জুটি আছে রোহন-সৌমিতৃষা

দুজনকে খুব শীঘ্রই একসঙ্গে দেখা যাবে এই খবরটা শোনার পর থেকেই দর্শকমহলে প্রত্যেকেই ভীষণ আগ্রহী হয়ে রয়েছে। তবে কোন ধারাবাহিককে, কবে দেখা যাবে সেই সমস্ত এখনো কিছুই জানা যায়নি। তাই দর্শকের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। দর্শক যে এই নতুন জুটিকে নতুনভাবে পর্দায় দেখার জন্য ভীষণভাবে আগ্রহী সেটা বোঝাই যাচ্ছে। শেষবার ছোটপর্দায় আদৃতের সঙ্গে সৌমিতৃষার জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি রোহনের সাথে অঙ্গনার জুটিও বেশ জনপ্রিয় ছিল। এবার এই নতুন জুটিকে কতটা ভালোবাসা দেবে দর্শক সেটাই দেখার অপেক্ষা।

তবে ছোটপর্দায় বা বড়পর্দায় নয়, এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে। ধনধান্য অডিটোরিয়ামে সম্প্রতি ছিল এক অনুষ্ঠান, যেখানে প্রথমবার রোমান্টিক গানের সঙ্গে নাচ করতে দেখা গেল দুজনকে। রোহন-সৌমিতৃষার জুটিও মনে ধরেছে তাঁদের।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহেই স্লট হারা! ধারাবহিক বন্ধের সিদ্ধান্ত নিল জি বাংলার কর্তৃপক্ষ!

তবে এই জুটিকে ছোট পর্দায় দেখা গেলে যে দর্শকের বেশ পছন্দ হবে সেটা বোঝাই যাচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কেমিস্ট্রি বেশ ভালোভাবে চোখে পড়েছে দর্শকের। তাই জন্য এই জুটিকে ছোট পর্দায় বা বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।

Back to top button