“আমি কোনদিন কোন সম্পর্ক ছিলামই না”- সৃজলার সাথে প্রাক্তন সম্পর্ক নাকোচ করে বিস্ফোরক মন্তব্য রোহনের!
বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় বহু ধারাবাহিক সম্প্রসারিত হচ্ছে। এক একটি ধারাবাহিকের গল্প একেক রকমের। তার মধ্যে এই চ্যানেলে সম্প্রচারিত এটি বেশ জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুমি আশেপাশে থাকলে (Tumi ase pase thakle)। এই চ্যানেলের আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় বেশ কিছুটা আলাদা এবং আকর্ষণীয় গল্প প্রদর্শন করছে মেগা। মাঝেমধ্যেই চর্চায় আসছে এই ধারাবাহিকের গল্প। তবে টিআরপিতে (TRP) তেমন একটা প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিকটি।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) এবং নায়িকার চরিত্রে এতদিন দেখা যাচ্ছিল অঙ্গনা রায়কে (Angana Roy)। তবে সম্প্রতি অভিনেত্রীর শারীরিক অসুস্থতার কারণে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। তাই জন্যই এখন অঙ্গনার বদলে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। এই দিন এক সাক্ষাৎকারে অকপটে নিজের মনের কথা খুলে বললেন অভিনেতা রোহন ভট্টাচার্য।
অঙ্গনার সাথে চুটিয়ে প্রেম করছেন রোহন
রোহন কখনোই এই কথাটা অস্বীকার করেননি যে তিনি প্রেম করছেন না। কথায় কথায় যখনই এই কথাটা উঠেছে তখনই তিনি বলেছেন, “আমি অঙ্গনার সঙ্গে চুটিয়ে প্রেম করছি।” তাদের পর্দার বাইরে যে কোন সম্পর্ক নেই কথা কখনোই বলেননি তিনি। অঙ্গনা আর রোহনের অনস্ক্রিন রসায়ন এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে দর্শক মহল ধরেই নিয়েছে তারা দুজন একটি সম্পর্কে রয়েছে। আর রোহন কখনো সেই ধারণাটাকে ভেঙে দিতে চাননি।
পূর্ব সম্পর্ককে অস্বীকার করলেন রোহন
আগের সম্পর্ক থেকে কী কী শিক্ষা নিয়েছেন রোহন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্টভাবে জানান, “আমার আগে কোন সম্পর্কই ছিল না। আমি আগে কোন সম্পর্কেই ছিলাম না।” তারপর তিনি বলেন, “আমি মনে করি এই পুরনো সম্পর্ক গুলোতে যা যা ভুল হয়েছে সবকিছু শুধরে নেওয়া দরকার। বিশেষ করে নিজের কথা ভাবা দরকার। সম্পর্কে থাকাকালীন আমরা অপর মানুষটাকে ভালো রাখতে নিজের ভালো থাকার কথা ভুলে যাই। নিজে না ভালো থাকলে কাউকে ভালো রাখা যায় না।”
অঙ্গনা কি রোহনের জীবনের সেই স্পেশাল মানুষটা?
সাক্ষাৎকারে রূকমা বলেন, “এরা দুজন তো একে অপরকে ভীষণ মিস করে। আমি কাবাব মে হাড্ডি হয়ে গেছি।” অঙ্গনার সাথে প্রেম প্রসঙ্গে রোহন বলেন, “সেই স্পেশাল মানুষটা হতে সময় লাগে। তবে আমরা একে অপরের ভীষণ ভালো বন্ধু। এরকম বন্ধু সবার থাকা উচিত। ওই জন্য ওকে আমি পেইনকিলার বলি। যদি ভবিষ্যতের সেরকম কোন সম্পর্ক হয় তাহলে অবশ্যই জানতে পারবে। লুকিয়ে রাখবো না সবাইকে জানাবো।”

