‘সংসার চালানো বেশ চাপের ছিল…এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি!’ ধারাবাহিক থেকে বিরতি! আবেগ ছেড়ে ব্যবসায় মন রিজওয়ান রব্বানি শেখের!

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিজওয়ান রব্বানি শেখ (Rizwan Rabbani Sheikh)-কে প্রায় এক বছরের বেশি সময় ধরে টেলিভিশনে দেখা যাচ্ছে না। শেষবার তিনি অভিনয় করেছিলেন ‘বধূঁয়া’ ধারাবাহিকে। তারপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ করে ছোটপর্দা থেকে দূরে সরে গেলেন অভিনেতা।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই সময়টায় অভিনয়ের বাইরে অন্য কাজে মন দিয়েছেন রিজওয়ান। টলিপাড়ায় যাঁকে অনেকেই ‘সানি’ নামে চেনেন, তিনি এবার নিজের পোশাকের ব্যবসা শুরু করেছেন। নতুন একটি পোশাক ব্র্যান্ড চালু করার পরিকল্পনা নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা।
রিজওয়ান জানান, তাঁর পরিবারের আগে থেকেই ব্যবসা রয়েছে। ছোটবেলা থেকেই বাবার ব্যবসার পরিবেশে বড় হওয়ায় এই ক্ষেত্রটি তাঁর কাছে একেবারেই নতুন নয়। সেই অভিজ্ঞতার উপর ভর করেই এবার নিজে একটি নতুন উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেতার কথায়, পারিবারিক ব্যবসা থাকায় জীবনে তেমন আর্থিক চাপের মুখে পড়তে হয়নি। সেই কারণেই কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও সমস্যা হয়নি। যদিও প্রথমদিকে তাঁর বাবা অভিনয়ের মতো অনিশ্চিত পেশা নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছিলেন, তবে তাঁর মা সব সময় নিজের ইচ্ছামতো পথ বেছে নিতে উৎসাহ দিয়েছেন।
আরও পড়ুনঃ হলো না ভালোবেসে ঘর বাঁধা! ১১ বছর লিভইন করলেও মেলেনি স্ত্রীর স্বীকৃতি! আজ একাকিত্বই ঋ-এর একমাত্র সঙ্গী!
তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না রিজওয়ান। তিনি জানান, আপাতত নতুন ব্যবসাটিকে গুছিয়ে নেওয়ার দিকে মন দিচ্ছেন। পাশাপাশি একটি ওয়েব সিরিজেও কাজ করছেন, যার ঘোষণা খুব শিগগিরই করা হবে। তাই ভবিষ্যতে আবারও পর্দায় দেখা যাবে তাঁকে বলেই আশা করছেন ভক্তরা।

