ইরা চরিত্র ছেড়ে প্রধান চরিত্রে কামব্যাক অভিনেত্রীর, বিপরীতে জনপ্রিয় অভিনেতা! আসছে নতুন মেগা

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অন্যতম বিনোদনদায়ক (Bengali Entertainment) চ্যানেলগুলিতে আসছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)। কিছু ধারাবাহিক চলছে বছরের পর বছর আবার কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে কয়েক মাসের ব্যবধানেই। যদিও এই বিষয়টি এখন দর্শকদের চোখে অভ্যস্ত হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে, পুবের ময়না এবং ডায়মন্ড দিদির পর আবারো জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। এই কিছুদিনের মধ্যেই একেবারে হুরহুর করে শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। তার মধ্যে রয়েছে আলোর কোলে, কার কাছে কই মনের কথা এমনকি আড়াই মাস আগে শুরু হওয়া অষ্টমীও। এরপর জি বাংলার আসন্ন ধারাবাহিকে একেবারে নতুন এক জুটিকে পেতে চলেছেন দর্শক মহল।

দর্শকরা হয়ত জেনে থাকবেন, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বেশ কিছুদিন আগে ইরা চরিত্রে একজন অভিনেত্রীকে দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে তার মুখ বদল ঘটে। কিছুদিনের মধ্যেই এমন হাসিখুশি প্রাণবন্ত অভিনেত্রীর হঠাৎ ধারাবাহিক ছাড়ার ঘটনায় বেশ আশাহত হয়েছিলেন দর্শক মহল। তাকে আবার নতুন ধারাবাহিকে ফিরে পেতে চাইছিলেন তারা। দর্শকদের সেই মনস্কামনায় এবার পূরণ হতে চলেছে।

 

নতুন ধারাবাহিকে ফিরছে ঋতু পাইন

আর কিছুদিনের মধ্যেই ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউজের আয়তায় স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় জি বাংলার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন মেগা। যদিও এখনও অবধি সেই ধারাবাহিকের নাম জানা যায়নি। তবে এই ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন অনুরাগের ছোঁয়ার প্রাক্তন “ইরা” অর্থাৎ অভিনেত্রী ঋতু পাইন (Ritu Pain)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

আরও পড়ুন: নিজের মনের কথা বলে অনির্বাণকে আটকালো রাই! তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিলো অনির্বাণ!

এই ধারাবাহিকে ঋতু পাইনের বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে জি বাংলার এক জনপ্রিয় অভিনেতাকে। খেলনাবাড়ি ধারাবাহিকের পর আবারও নতুন রূপে দর্শকদের সামনে ফিরতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। খেলনা বাড়ির আগেও তার অভিনীতকে আপন কে পর ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এর নতুন করে নতুন ধারাবাহিকে তাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হবেন দর্শক মহল। এই আসন্ন ধারাবাহিকের মধ্যে দিয়ে একেবারে নতুন একটি জুটিকে দেখতে পাবেন ভক্তরা।

Anurager chowa

Back to top button